Koushani: কালো শাড়িতে দীপ্তি ছড়ালেন অভিনেত্রী কৌশানী মুখার্জি (Koushani)। তাকে দেখে চোখ ফেরাতে পারছেন না ভক্তরা। সকলেই জানেন, সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ সক্রিয়। সেখানে নিজের বিভিন্ন ফটোশ্যুট থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের মুহূর্তগুলি ভাগ করে নেন তিনি।
সেরকমই একটি ফটোশ্যুটে মেতে উঠেছিলেন অভিনেত্রী, যেখানে তার পরনে ছিল একটি কালো রঙের শাড়ি। সাদা-সোনালি রঙের জড়িতে তিনি রীতিমতো ঝলমল করছিলেন। মানানসই মেকআপ তাকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। শাড়িটি পরে একাধিক ভঙ্গিমায় পোজ দিয়েছেন তিনি।
পোস্ট করতেই ছবিগুলো নিমেষে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়; প্রত্যেকেই তার প্রশংসায় পঞ্চমুখ। আসলে সময় যত যাচ্ছে, অভিনেত্রীর ঔজ্জ্বল্য ক্রমাগত বেড়েই চলেছে। মাঝেমধ্যেই তার ঝলক দেখা যায় সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। অন্যদিকে কর্মজীবনের দিকে তাকালে দেখা যায়, তাকে খুব শীঘ্রই একটি ওয়েব সিরিজে দেখা যাবে।
আগামী ফেব্রুয়ারি মাসে ‘হইচই’-তে মুক্তি পেতে চলেছে কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত সিরিজ ‘আদালত ও একটি মেয়ে’। যেখানে মূলত গোটা সিস্টেমের বিরুদ্ধে এক নির্ভীক মেয়ের লড়াইয়ের কাহিনী ফুটে উঠবে। এ বিষয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু পোস্ট দেখা গিয়েছে।
আশা করা যাচ্ছে, সিরিজটি দর্শকদের বেশ পছন্দ হবে। অন্যদিকে ব্যক্তিগত জীবনে তিনি দীর্ঘদিন ধরে বনি সেনগুপ্তের সাথে সম্পর্কে আবদ্ধ। সরস্বতী পূজা উপলক্ষ্যে দুজনকে একসাথে দেখা গিয়েছে। বাসন্তী শাড়িতে সেজেছিলেন অভিনেত্রী, আর বনি পরেছিলেন পাঞ্জাবি।

Sudeshna has been writing entertainment reports since 2021.