টলিউডে আবারও উত্তাপ ছড়াল দেব–মিঠুন চক্রবর্তীর জুটি ঘিরে। বড়দিনে মুক্তি পাওয়া বহুল প্রতীক্ষিত ছবি ‘প্রজাপতি ২’ ঘিরে যেমন দর্শকের আগ্রহ তুঙ্গে, তেমনই রাজনীতির ময়দানেও শুরু হয়ে গেল চাপানউতোর। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এই ছবিকে কেন্দ্র করেই তীব্র ভাষায় আক্রমণ করলেন মিঠুন চক্রবর্তীকে।
একটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে কুণাল ঘোষ বলেন, অভিনেতা হিসেবে মিঠুন চক্রবর্তীর প্রতি তাঁর যথেষ্ট শ্রদ্ধা রয়েছে, তবে রাজনৈতিক অবস্থান নিয়ে তাঁর তীব্র আপত্তি। কুণালের কথায়, “মিঠুন চক্রবর্তী রাজনীতিতে এসে বারবার দল বদল করেছেন। এখানে এসে তৃণমূল সরকারকে কুৎসিত ভাষায় আক্রমণ করছেন। এটা গ্রহণযোগ্য নয়।”
এরপরই তিনি রীতিমতো ব্যঙ্গ করে বলেন,
> “প্রজাপতি ২-এ আসল প্রজাপতি হচ্ছে ওই ছোট্ট মেয়েটা। মিঠুনদা এখনও শুয়োঁপোকা হয়েই রয়ে গেছেন। ওঁর প্রজাপতিতে উত্তরণ হয়নি। দেব এখানে মালি—সে গাছের যত্ন নিচ্ছে, জল দিচ্ছে, কীটনাশক দিচ্ছে। আর মিঠুন রাজনীতির শুয়োঁপোকা হয়েই রয়েছেন।”
কুণালের দাবি, দেব না থাকলে মিঠুনের সিনেমার কেরিয়ার এতদিন টিকে থাকত না। যদিও দেবকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেননি তিনি। বরং বলেন,
> “দেব তৃণমূলের এমপি, নরম মনের ছেলে। দেবকে ধরে রেখেই মিঠুন নিজের কেরিয়ার বাঁচিয়ে রেখেছেন।”
আরও পড়ুন
Sreemoyee-Kanchan: সিঙ্গাপুরের স্মৃতি রোমন্থনে মগ্ন শ্রীময়ী, আবারো ভাগ করে নিলেন একগুচ্ছ ছবি
উল্লেখ্য, বড়দিন উপলক্ষে মুক্তি পেয়েছে তিনটি বড় ছবি—
১) প্রজাপতি ২ (দেব–মিঠুন)
২) লহ গৌরাঙ্গের নাম রে (সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত, শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত)
৩) মিতিন মাসি: খুনের সন্ধানে (কোয়েল মল্লিক অভিনীত)
‘প্রজাপতি ২’-এ দেবকে দেখা যাচ্ছে একজন সিঙ্গল ফাদারের ভূমিকায়, আর তাঁর বাবার চরিত্রে রয়েছেন মিঠুন চক্রবর্তী। ছবিতে আরও অভিনয় করেছেন ইধিকা পাল, জ্যোতির্ময়ী কুণ্ডু, অনুমেঘা কাহালি, খরাজ মুখোপাধ্যায় ও অপরাজিতা আঢ্য। পারিবারিক আবেগ, সম্পর্ক আর প্রজন্মের টানাপোড়েন নিয়েই তৈরি এই ছবি।
এখন দেখার বিষয়, বক্স অফিসের লড়াইয়ে কোন ছবি শেষ পর্যন্ত এগিয়ে থাকে—আর রাজনীতির ময়দানে এই মন্তব্য কতটা উত্তাপ ছড়ায়।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.