কিডনি বিক্রি করে দিলেন কুশাল টন্ডন? নতুন আইফোন নিয়েই কী এমন রসিকতা?

নতুন আইফোন কিনতে গিয়ে কি সত্যিই কিডনি বিক্রি করে দিলেন অভিনেতা কুশাল টন্ডন? সমাজমাধ্যমে তাঁর সাম্প্রতিক একটি পোস্ট ঘিরে এমনই প্রশ্ন উঠেছে অনুরাগীদের মনে। তবে বাস্তবে এমন কিছুই ঘটেনি। নতুন ফোনের চড়া দাম নিয়ে নিছক মজা করেই এমন পোস্ট করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা।

রবিবার নিজের সমাজমাধ্যমের পাতায় একটি ছবি পোস্ট করেন কুশাল। ছবিতে দেখা যাচ্ছে, তাঁর শরীরের বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ বাঁধা। আর হাতে রয়েছে বাজারে আসা নতুন সংস্করণের একটি আইফোন। ছবিটির সঙ্গে অভিনেতা লিখেছেন, “তাৎক্ষণিক ভাবে টাকা জোগাড় করতে আমাকে এটাই করতে হল।”

কুশালের এই মন্তব্য থেকেই স্পষ্ট, নতুন আইফোন কেনার জন্য ‘কিডনি বিক্রি’ করার প্রচলিত রসিকতাকেই ব্যবহার করেছেন তিনি। ফোনটির দাম যে যথেষ্ট বেশি, সেই বিষয়টিই মজার ছলে তুলে ধরেছেন অভিনেতা। তাঁর পোস্ট দেখে প্রথমে অনুরাগীদের একাংশ চমকে গেলেও পরে বিষয়টি যে নিছক রসিকতা, তা বুঝতে পারেন তাঁরা।

কুশালের এই পোস্ট নজর এড়ায়নি তাঁর বন্ধু এবং অনুরাগীদেরও। পোস্টের নীচে শুরু হয়ে যায় মজার মন্তব্যের বন্যা। কোরিয়োগ্রাফার জ়ৈয়েদ দরবার মজা করে জানতে চান, “দুটো কিডনিই কি বিক্রি করে দিয়েছ, না কি একটা এখনও বাকি?” অনুরাগীদের কেউ আবার প্রশ্ন করেছেন, “এই সব ভাবনা তোমার মাথায় আসে কোথা থেকে?”

iPhone Duo: প্রথমবার ফোল্ডেবল ফোন আনল Apple, দাম প্রায় ৩ লক্ষ টাকা! কী কী ফিচার থাকছে?
iPhone Duo: প্রথমবার ফোল্ডেবল ফোন আনল Apple, দাম প্রায় ৩ লক্ষ টাকা! কী কী ফিচার থাকছে?

তবে কুশাল সত্যিই নতুন আইফোনটি কিনেছেন কি না, তা এখনও নিশ্চিত নয়। একইসঙ্গে ছবিটি বাস্তব নাকি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি, সে বিষয়েও স্পষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি। ফলে আপাতত অভিনেতার পোস্টকে মজার ছলেই দেখছেন তাঁর অনুরাগীরা।

নতুন আইফোনের দাম নিয়ে কুশালের এই অভিনব রসিকতা অবশ্য ইতিমধ্যেই নেটপাড়ায় বেশ হাসির খোরাক জুগিয়েছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক