গভীর রাতে ক্যাটরিনার বাড়ি থেকে বেরোচ্ছিলেন রণবীর, ধরা পড়তেই ক্যামেরার ব্যাগ-মাইক্রোফোন নিয়ে চম্পট!

বলিউডের অন্যতম চর্চিত প্রাক্তন জুটি রণবীর কপূর এবং ক্যাটরিনা কইফ। ‘অজব প্রেম কী গজ়ব কহানী’ ছবির শুটিংয়ের সময় থেকেই তাঁদের ঘনিষ্ঠতা তৈরি হয়। পরবর্তী সময়ে প্রায় সাত বছর সম্পর্কে ছিলেন তাঁরা। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে বরাবরই অত্যন্ত গোপনীয়তা বজায় রেখেছিলেন দুই তারকা।

রণবীর-ক্যাটরিনার প্রেমের খবর প্রথম দিকে ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন হিসেবেই ছিল। তবে তাঁদের একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যাওয়া এবং কিছু ছবি প্রকাশ্যে আসার পর ধীরে ধীরে সম্পর্কের কথা সামনে আসে। সম্প্রতি এক পডকাস্টে সেই সময়ের একটি ঘটনা তুলে ধরেছেন এক প্রাক্তন সাংবাদিক। তাঁর দাবি, রণবীর ও ক্যাটরিনার সম্পর্কের খবর প্রকাশ্যে আনতে তাঁদের দীর্ঘ সময় অনুসরণ করেছিলেন সাংবাদিক ও ছবিশিকারীরা।

প্রাক্তন সাংবাদিক জানান, একসময় তাঁদের কাছে খবর আসে যে গভীর রাতে ক্যাটরিনার বাড়িতে গিয়েছেন রণবীর। রাত দেড়টা নাগাদ অভিনেতা সেখান থেকে বেরোবেন বলেও খবর ছিল। সেই মতো রাত সাড়ে ১২টা থেকে রাত একটা পর্যন্ত ক্যাটরিনার বাড়ির নীচে অপেক্ষা করতে থাকেন তাঁরা। অবশেষে রণবীর যখন বাড়ি থেকে বেরিয়ে আসেন, তখন বুঝতে পারেন যে সাংবাদিকরা সেখানে অপেক্ষা করছেন। পরিস্থিতি সামাল দিতে মুখে টুপি দিয়ে দ্রুত গাড়িতে উঠে সেখান থেকে চলে যান অভিনেতা। সাংবাদিকের দাবি, সেই ঘটনাই রণবীর-ক্যাটরিনার সম্পর্ক নিয়ে জল্পনাকে আরও জোরালো করে।

তবে এখানেই শেষ নয়। আরও একটি ঘটনার কথাও জানিয়েছেন ওই প্রাক্তন সাংবাদিক। এক ব্যক্তির শেষকৃত্যে যোগ দেওয়ার পর রণবীর ও ক্যাটরিনার বান্দ্রায় এক আপ্তসহায়কের ফাঁকা বাড়িতে দেখা করার খবর পান তাঁরা। খবর পেয়েই সাংবাদিক ও ছবিশিকারীরা সেখানে গিয়ে অপেক্ষা করতে শুরু করেন। ক্যাটরিনা গাড়ি থেকে নামতেই ক্যামেরা চালু করে দেন তাঁরা। রণবীর গাড়ির কাচ নামিয়ে তাঁদের দেখতে পান। এরপর অভিনেতা এমন ভান করেন, যেন তিনি শুধুমাত্র ক্যাটরিনাকে বাড়িতে পৌঁছে দিতে এসেছেন। কিন্তু রণবীর সেখান থেকে চলে যাওয়ার পরও সাংবাদিকরা অপেক্ষা করতে থাকেন।

কিডনি বিক্রি করে দিলেন কুশাল টন্ডন? নতুন আইফোন নিয়েই কী এমন রসিকতা?
কিডনি বিক্রি করে দিলেন কুশাল টন্ডন? নতুন আইফোন নিয়েই কী এমন রসিকতা?

প্রায় দশ মিনিট পর নাকি আবার সেখানে ফিরে আসেন রণবীর। ফের ক্যামেরা চালু করা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সাংবাদিকের দাবি, রণবীর তখন তাঁদের দিকে ছুটে আসেন এবং গাড়ির দরজা খুলে ক্যামেরার ব্যাগ ও মাইক্রোফোন নিয়ে চলে যান। পরবর্তীতে নিজেদের জিনিস ফেরত পাওয়ার জন্য রণবীরের সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। তখন অভিনেতা শর্ত দেন, এরপর থেকে যেন আর তাঁর পিছু নেওয়া না হয়। শেষ পর্যন্ত সেই শর্তেই নাকি নিজেদের সরঞ্জাম ফেরত পান সাংবাদিকরা।

রণবীর-ক্যাটরিনার সম্পর্ক অবশ্য শেষ পর্যন্ত টেকেনি। প্রায় সাত বছর একসঙ্গে থাকার পর তাঁদের বিচ্ছেদ হয়। এরপর রণবীর সম্পর্কে জড়ান ক্যাটরিনারই বন্ধু আলিয়া ভট্টের সঙ্গে। পরবর্তীতে আলিয়াকে বিয়ে করেন তিনি। বর্তমানে রণবীর-আলিয়ার এক কন্যাসন্তানও রয়েছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক