Ditipriya Roy: গণেশ চতুর্থীর পুজোয় মেতে উঠলেন দিতিপ্রিয়া রায়, উৎসবের আবহে অভিনেত্রীর নতুন পোস্ট

Ditipriya: গণেশ চতুর্থীর পূণ্য তিথিতে উৎসবের আমেজে মেতে উঠেছেন তারকারা। সেই উপলক্ষ্যে এবার ভক্তিভরে সিদ্ধিদাতা গণেশের আরাধনায় সামিল হলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya)। নিজের সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্টে পুজোর মুহূর্তের ঝলক ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

আর সেই পোস্ট প্রকাশ্যে আসতেই অনুরাগীদের নজর কেড়েছে তার উদযাপনের মুহূর্তগুলি। ১৪ই সেপ্টেম্বর, সোমবার দেশজুড়ে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে সিদ্ধিদাতা গণেশের আরাধনা করা হয়। হিন্দু বিশ্বাসে গণেশকে বিঘ্নহর্তা ও সিদ্ধিদাতা হিসেবে মানা হয়।

শুভ কাজের আগে গণেশের পুজো করার রীতিও প্রচলিত। এই বিশেষ দিনেই পুজোর আবহে দেখা গেল দিতিপ্রিয়াকে। তার পোস্টে ধরা পড়েছে উৎসবের প্রতি ভালোবাসা এবং ভক্তির সুন্দর মেলবন্ধন। ব্যস্ত অভিনয়জীবনের মাঝেও বিশেষ দিনগুলিকে নিজের মতো করে উদযাপন করতে যে তিনি পছন্দ করেন, এই পোস্ট যেন তারই আরও এক ঝলক।

দিতিপ্রিয়ার এই পুজোর মুহূর্ত অনুরাগীদের মনেও ছড়িয়েছে উৎসবের আনন্দ। সোশ্যাল মিডিয়ায় তার পোস্ট ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে আগ্রহ। ছবিতে দেখা যাচ্ছে শাড়িতে সেজে উঠেছেন তিনি আর তার বাড়িতে গণপতিকে ফুল দিয়ে সাজানো হয়েছে। গনেশের প্রিয় খাবার মোদক রয়েছে প্রসাদে।

আর ছবিগুলি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘শুভ গণেশ চতুর্থী’। যা দেখার পর তাকেও শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা। উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তও যে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে ভালোবাসেন অভিনেত্রী, তার সাম্প্রতিক পোস্ট যেন তারই প্রমাণ।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক