Madhumita-Debamalya: তৃতীয়বার বন্ধুদের কাছ থেকে আইবুড়ো ভাত খেলেন অভিনেত্রী মধুমিতা সরকার এবং তাঁর হবু স্বামী দেবমাল্য চক্রবর্তী। সম্প্রতি সেই ছবি তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। হয়তো অনেকেই জানেন, আগামী মাসেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই জুটি। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর অবশেষে পরিণতি দিতে চলেছেন এই সম্পর্ককে।
ইতিমধ্যেই বন্ধুদের কাছ থেকে শুরু হয়ে গিয়েছে আইবুড়ো ভাত খাওয়ার পর্ব। এদিন দেবমাল্য তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে তাঁদের দুজনের সামনে সাজানো রয়েছে একাধিক খাবার। ভাত, মাছ, মাংস থেকে শুরু করে মিষ্টি ও দই, কিছুই বাদ ছিল না সেখানে।
সাথে সেখানে উল্লেখ করা হয়েছে, তৃতীয়বার আইবুড়ো ভাত খাচ্ছেন তাঁরা। ইতিমধ্যেই সেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। প্রত্যেকে তাঁদের আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। উল্লেখযোগ্য, খুব অল্প বয়সে সহ-অভিনেতা সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেছিলেন মধুমিতা।
তবে বিয়ের কয়েক বছর যেতেই দুজনের মধ্যে সমস্যা শুরু হয়। এরপর তাঁরা বিচ্ছেদের পথে হাঁটতে বাধ্য হন। তবে দুজন দুজনের প্রতি কোনো তিক্ততা প্রকাশ করেননি জনসমক্ষে, বরং চুপচাপ সরে গিয়েছেন একে অপরের জীবন থেকে। এরপর দীর্ঘ সময় একাই ছিলেন অভিনেত্রী। অবশেষে তাঁর জীবনে দ্বিতীয়বার বসন্ত নিয়ে এসেছেন দেবমাল্য।
আরও পড়ুন
Subhasree: নটী বিনোদিনী সাজে স্নিগ্ধ শুভশ্রী, বিতর্কের ঊর্ধ্বে গিয়ে নজর কাড়লেন অভিনেত্রী
যদিও প্রথম দিকে তাঁকে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আনেননি, তবে ধীরে ধীরে সবটাই সকলের জানা হয়ে যায়। বর্তমানে একসাথেই বসবাস করছেন দুজন। প্রেমিকের পরিবারের সাথে রীতিমতো সংসার করছেন অভিনেত্রী। এবার পালা সামাজিক ও আইনিভাবে সেই সম্পর্ককে স্বীকৃতি দেওয়ার।
#Debamalya #Madhumita

Hello, I am SB. I have been working in blogging for more than five years.