Madhumita-Debamalya: রাজকীয় পোশাকে প্রি-ওয়েডিং ফটোশ্যুটে মেতে উঠলেন জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita) এবং তাঁর হবু স্বামী দেবমাল্য চক্রবর্তী (Debamalya)। সম্প্রতি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেই বিশেষ মুহূর্তের একাধিক ঝলক শেয়ার করেছেন তাঁরা। অনেকেই জানেন, আগামী মাসেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই জুটি।
আর বিয়ে মানেই তার আগে আবশ্যিক হলো প্রি-ওয়েডিং ফটোশ্যুট। সেই আমেজেই ধরা দিলেন দু’জনে। লাল রাজকীয় সাজে সেজেছিলেন তাঁরা। অভিনেত্রীর পরনে ছিল টকটকে লাল রঙের লেহেঙ্গা। খোলা চুল, মানানসই মেকআপ এবং গয়নায় তাঁকে অপূর্ব দেখাচ্ছিলো। অন্যদিকে, দেবমাল্যর পরনে ছিল মেরুন রঙের শেরওয়ানি।
ঠিক যেন রূপকথার রাজা-রানীর মতো ধরা দিলেন এই জুটি। এর আগে কিছু ঝলক দেখা গেলেও, এবার একসঙ্গে বেশ কিছু ছবি ও ভিডিও সামনে এসেছে। নেটিজেনদের ধারণা, খুব শীঘ্রই পূর্ণাঙ্গ প্রি-ওয়েডিং ভিডিওটি প্রকাশ পাবে।
ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে মধুমিতা বুঝিয়ে দিয়েছেন, নিজের মনের মানুষকে তিনি সারাজীবনের মতো আপন করে নিয়েছেন। ছবিগুলো দেখে অনুরাগীরা তাঁদের আগামী জীবনের জন্য শুভকামনা জানানোর পাশাপাশি প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।
উল্লেখ্য, অভিনেত্রীর অন্যান্য পোস্ট থেকে ইঙ্গিত মিলেছে যে, খুব সম্ভবত আগামী ১৫ তারিখ তাঁদের বিবাহ সম্পন্ন হবে। দীর্ঘ পরিকল্পনার পর আয়োজিত এই বিয়েতে যে রাজকীয়তার ছোঁয়া থাকবে, তা বলাই বাহুল্য। কারণ, প্রথমবারের বিবাহ সফল না হলেও দ্বিতীয়বার নতুন জীবনের শুরুটা কোনো আপসের সাথে করবেন না তারা।
#Madhumita #Debamalya #Wedding

Hello, I am SB. I have been working in blogging for more than five years.