Madhumita: গোলাপী শাড়িতে স্নিগ্ধতা ছড়িয়ে দিলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita)। তাকে দেখে চোখ সরাতে পারছেন না অনুরাগীরা। এমনকি অনেকে অভিযোগ করেছেন এত সুন্দর হওয়া ঠিক নয়। বৈবাহিক জীবনে ভীষণভাবে সুখী এই অভিনেত্রী। যা বোঝা যায় তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দেখলেই।
যেহেতু এই সম্পর্কের ভিত্তি বন্ধুত্বে তৈরি তাই সেটি আগের বারের চেয়ে অনেকটাই আলাদা। বন্ধুর সাথে খুনসুটি, হাসি, ঠাট্টা, প্রেম সবমিলিয়ে খুবই সহজ হয়ে উঠেছে তার জীবন। এই বিষয়টি তিনি বারবার বলেছেন সকলকে। তবে সেসব বাদ দিলে কর্মক্ষেত্রেও ভালোরকম সক্রিয় অভিনেত্রী।
বর্তমানে একটি ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। এছাড়াও রয়েছে বিভিন্ন ফটোশ্যুট, প্রমোশন এবং ফ্যাশন শো’এর কাজ। সম্প্রতি একটি ফটোশ্যুটের বেশ কিছু ছবি তিনি ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যেখানে দেখা যাচ্ছে ভীষণ সাধারণ সাজে সেজে উঠেছেন তিনি।
পরনে একটি গোলাপী রঙের শাড়ি, মুখে মানানসই মেকআপ, খোলা চুল। খুব বেশি সাজসজ্জা নেই অথচ স্নিগ্ধতা ছড়িয়ে দিয়েছেন চারপাশে। ছবিগুলো পোস্ট করতেই তাকে বিভিন্ন মন্তব্যে ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। অনেকে তো আবার অভিযোগ করেছেন এতটা সুন্দর হওয়া মোটেই ঠিক নয়।
সে যাই হোক অন্যান্য প্রশংসা করতেও ভোলেননি সকলে। এই ছবি ছাড়াও সম্প্রতি তিনি তার বিবাহের দু’মাস পূর্তি উপলক্ষ্যে একটি ভিডিও পোস্ট করেছিলেন। যেখানে স্বামীর সাথে কাটানো টুকরো টুকরো মুহূর্তগুলিকে তুলে ধরেছেন। যা দেখলে বোঝা যায় ভীষণই আনন্দের সাথে এই যাত্রা উপভোগ করছেন অভিনেত্রী।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.