Solanki: দীর্ঘ সময় পর নাচের মঞ্চে উঠলেন অভিনেত্রী সোলাঙ্কি রায় (Solanki)। এমনটাই জানালেন সোশ্যাল মিডিয়ায়। বর্তমানে টলিউড এবং টেলি ইন্ডাস্ট্রিতে ওতপ্রোতভাবেভাবে জড়িয়ে রয়েছেন তিনি। একদিকে যেমন সিনেমা তেমনি অন্যদিকে ওয়েবসিরিজ ও ধারাবাহিকে চুটিয়ে কাজ করছেন। তার সাম্প্রতিক কাজটি হলো ‘মন্টু পাইলট ৩’।
তার সাহসী অভিনয় মুগ্ধ করেছে সকলকে। এছাড়াও তিনি অভিনয় করছেন স্টার জলসার একটি ধারাবাহিকে। যার দ্বারা দর্শকদের মনে রীতিমতো রাজত্ব করছেন তিনি। তবে পাশাপাশি তিনি কিন্তু ভালো একজন নৃত্যশিল্পীও। যদিও কাজের চাপে নাচকে খুব একটা সময় দিতে পারেন না তিনি।
অবশেষে সুযোগ হয়ছে ‘স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড’এর দৌলতে। অনেকেই জানেন এই অ্যাওয়ার্ড শো’তে ধারাবাহিকের সমস্ত কলাকুশলীরা বিভিন্ন পারফরম্যান্সে মেতে ওঠেন। সেরকমই সোলাঙ্কি পারফরম্যান্স করেছেন। আর সেখানকার একাধিক ছবি ভাগ করে নিয়েছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।
যেখানে দেখা যাচ্ছে তার পরনে রয়েছে লাল রঙের লেহেঙ্গা। যে ছবিগুলো তিনি ভাগ করে নিয়েছেন সেখানে দেখা যাচ্ছে কখনো হাসিমুখে বসে রয়েছেন মঞ্চে, আবার কখনো নাচের ভঙ্গিমায় দাঁড়িয়ে রয়েছেন। ক্যাপশনে লিখেছেন, ‘অনেক দিন পর নাচলাম। আবার ফ্লোরে ফিরে এসে কী যে ভালো লাগলো!’
তার সেই হাসিমুখ যেন স্নিগ্ধতা ছড়িয়ে দিয়েছে চারপাশে। সে বিষয়টি উল্লেখ করেছেন ভক্তরা। এছাড়া পোস্ট করতেই ভাইরাল হয়ে গিয়েছে ছবিগুলি। অন্যদিকে তার এবং গৌরবের জুটি যে অনুরাগীদের ভীষণ পছন্দ সে বিষয়টি উল্লেখ করতেও ভোলেননি। সবমিলিয়ে ছবির মাধ্যমে চর্চায় উঠে এসেছেন।

Sudeshna has been writing entertainment reports since 2021.