Madhumita: লাল জামদানি শাড়িতে অপরূপা সাজে ধরা দিলেন অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন একগুচ্ছ ছবি। যেখানে আদর্শ বঙ্গ তনয়া রূপে দেখা গিয়েছে তাকে। তবে এই ছবিগুলো কিন্তু তার বিবাহ পূর্ববর্তী।
কারণ, সেখানে তার হাতে শাঁখা-পলা বা সিঁথিতে সিঁদুরের রেখা দেখা যায়নি। ছবিতে দেখা যাচ্ছে কখনো তিনি হলুদ ট্যাক্সির সামনে দাঁড়িয়ে রয়েছেন আবার কখনো তার ওপর উঠে বসেছেন। বিভিন্ন ভঙ্গিমায় পোজ দিতে দেখা গিয়েছে তাকে। আর ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন, ‘অবসর সময়।’
আসলে কাজের এতটাই চাপ থাকে যে নিজের জন্য সময় বের করতে ভুলে যান তিনি। তবে যখনই কিছুটা বিরতি পান তখনই একান্তে কাটিয়ে নেন কিছুটা সময়। তেমনটাই হয়েছিল এই ছবিগুলোর ক্ষেত্রে। স্নিগ্ধ সাজে তিনি ধরা দিয়েছেন ভক্ত মহলে। পোস্ট করতেই নিমেষে ভাইরাল ছবিগুলি।
প্রত্যেকের মুখে একটাই কথা শাড়িতে যেন অপরূপা লাগে এই অভিনেত্রীকে দেখতে। যতই তিনি ওয়েস্টার্ন পোশাকে মজুন না কেন সবথেকে সুন্দরী তাকে লাগে শাড়িতে। আবার কেউ কেউ লিখেছিলেন ‘শাড়িতেই নারী’ কথাটি তার জন্য যথাযথ। সবমিলিয়ে এই ছবিগুলোর মাধ্যমে আলোচনায় উঠে এসেছেন তিনি।
উল্লেখ্য, জানুয়ারি মাসে বিয়ের পিঁড়িতে বসেছেন দীর্ঘদিনের বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সাথে। আপাতত বিবাহ পরবর্তী জীবন কাটাচ্ছেন পরম আনন্দে। কারণ, জীবনসঙ্গী হিসেবে প্রিয় বন্ধুকে পেয়েছেন তিনি। তাদের রসায়ন ভীষণই গভীর। তাদের এই নতুন অধ্যায়ের জন্য সকলেই শুভেচ্ছায় ভরিয়ে তুলেছেন।