Madhumita-Debamalya: মধুমিতার (Madhumita) জীবনে দেবমাল্য (Debamalya) আসার পর নতুন করে নিজেকে খুঁজে পেয়েছেন অভিনেত্রী! বিশ্ব প্রেম দিবসের দিন বেশ কয়েকটি ছবি পোস্ট করে তেমনটাই জানালেন সোশ্যাল মিডিয়ায়। ১৪ই ফেব্রুয়ারি এই বিশেষ দিনটিতে কাছের মানুষদের ভালোবাসা জ্ঞাপন করতে দেখা যায় সকলকে।
সাধারণ মানুষ হোক বা তারকা প্রত্যেকেই এই বিশেষ দিনটি উদযাপন করেন গভীরতার সাথে। সেরকমই মধুমিতাও এই দিনটি পালন করেছেন তার স্বামী দেবমাল্যের সাথে। হয়তো অনেকেই জানেন এটি তার দ্বিতীয় বিবাহ। নতুন করে তার জীবনে বসন্ত এনেছেন এই ছোটবেলার বন্ধু।
এদিন একগুচ্ছ ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় যেগুলি ভীষণই একান্তে কাটানো মুহূর্তের। ছবিগুলি দেখলে স্পষ্ট হবে স্বামীর সাথে ঠিক কতটা সুখী এই অভিনেত্রী। দেবমাল্যর পাশে তিনি যেন ঝলমল করে উঠছেন। কারণ, প্রেম বাদ দিল তাদের মধ্যে গভীর বন্ধুত্বের সম্পর্ক রয়েছে।
ছবিগুলি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, ‘এই মানুষটি আমার জীবনে আসার পর আমি আমার রূপটি খুঁজে পেলাম। প্রথমবারের মতো নিজের সাথে দেখা করার মতো মনে হচ্ছিলো। শুভ ভালোবাসা দিবস বাবু।’ পোস্ট করতেই সেখানে ভালোবাসায় ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। প্রত্যেকেই তাদের আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ্য, প্রথমবার সৌরভ চক্রবর্তী সাথে বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিনেত্রী। খুব কম বয়সেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। সহ-অভিনেতাকে ভালোবেসে বিয়ে করলেও সেই বিবাহ দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র কয়েক বছরের মধ্যেই দু’জনের পথ ভিন্ন হয়ে যায়। এরপর দীর্ঘ সময় একাই ছিলেন মধুমিতা। তবে দ্বিতীয়বার তার জীবনে রং নিয়ে এসেছেন দেবমাল্য। গত ২৩শে জানুয়ারি পরিণতি দিয়েছেন সম্পর্ককে।