হঠাৎ কোটিপতি হওয়ার স্বপ্ন কে না দেখেনে? সকলেই কমবেশি দেখেন। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী কিছু শুভ লক্ষণ, কিছু শুভ চিহ্ন রয়েছে যেগুলি কোনো জাতক বা জাতিকার করতলে দেখা গেলে, সেই ব্যক্তি তার জীবনকালে সুনির্দিষ্ট সময়ে অবশ্যই হঠাৎ কোটিপতি হয়ে থাকেন। আজকের আলোচনার বিষয় “হঠাৎ কোটিপতি! লটারি ভাগ্য হাতে আছে? না কি নেই”
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী হাতে যে সমস্ত রেখা রয়েছে এবং তার পাশাপাশি যে সমস্ত চিহ্ন রয়েছে তা পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করে এটা জানা সম্ভব হাতে হঠাৎ কোটিপতি হওয়ার লক্ষণ আছে? না কি নেই।
মাঝে মধ্যেই শোনা যায় লটারি কেটে হঠাৎ কোটিপতি হয়ে গেছেন। রাস্তার ফকির থেকে বড়োলোক হয়ে যাওয়ার ঘটনা দুর্লভ হলেও একেবারেই যে হয় না তা কিন্তু নয়। লটারিতে মোটা টাকা জেতা অথবা অন্য উপায়ে হঠাৎ অর্থলাভ হয়ে থাকে অনেকের। শাস্ত্র অনুযায়ী যে সকল ব্যক্তির ভাগ্যে হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে তাঁদের হাতে কিছু সংকেতিক চিহ্ন থাকে। এই চিহ্ন কোনো ব্যক্তির হাত থাকলেই আচমকা অর্থাগম তাঁর জীবনে। কিন্তু কী সেই চিহ্ন? চলুন জেনে নেওয়া যাক সেই চিহ্ন গুলি সম্পর্কে
করতলে চক্র চিহ্ন থাকলে কি হয়?
কোনো জাতকের হাতে চক্রকার চিহ্ন থাকলে
অত্যন্ত শুভ বলে জানতে হবে। যার অর্থ হঠাৎ মোটা টাকা পাবেন। আর যদি এই চক্র চিহ্ন যদি শুক্র প্রবতে থাকে তাহলে জানতে হবে ওই ব্যক্তি কখনও কোনও অভাব হবে না। এ ক্ষেত্রে ওই ব্যক্তি উত্তরাধিকার সূত্রেও ধন সম্পদ পেতে পারেন।
আরও পড়ুন,
*Raj Chakraborty: ৮ মাসের অন্তঃসত্ত্বা শুভশ্রী’কে রেখে মণিপুরে রাজ! বরকে প্রকাশ্যে এই ক্থা বললেন অভিনেত্রী
*মর্মান্তিক, গঙ্গায় নেমে তলিয়ে গেল দুই ছাত্র
শুক্র পর্বতের ওপর দিয়ে ভাগ্য রেখা গেলে কি হয়?
শনি পর্বত মুখী ও রবি পর্বত মুখী রেখাকে রেখাকে সাধারণত ভাগ্য রেখা বলে। এই ভাগ্য রেখা যদি শুক্র পর্বতের ওপর দিয়ে যায় তাহলেও অত্যন্ত শুভ লক্ষণ বলে জানতে হবে। এই সকল ব্যক্তি ভাগ্যবান হয়ে থাকেন। অর্থের অভাব এদের কে ছুঁতেও পারে না। চাকরি অথবা ব্যবসা যাই করুক না কেন তাতেই প্রচুর অর্থ উপার্জন করেন।
কনিষ্ঠার নিচ থেকে রেখা উঠে শনি পর্বতে গেলে কি হয়?
হাতে কনিষ্ঠা আঙুলের নিচে থেকে রেখা উঠে শনি পার্বতে পৌঁছালে। এমন রেখাকেও ভাগ্য রেখা বলা হয়। কোনও ব্যক্তির হাতে এমন ধরনের ভাগ্য রেখা থাকা অত্যন্ত শুভ। এমন ধরনের ভাগ্য রেখা ব্যক্তিকে আর্থিক দিকে লাভবান করে তোলে। এই সকল ব্যক্তি হঠাৎ কোটিপতি হয়ে যেতে পারে। চাকরি, ব্যবসা বা অন্য উপায়ে লটারি লেগে যেতে পারে।
উপরে উল্লেখিত শুভ সংকেতের পাশাপাশি হাতের অন্যান্য দিক শুভ হতে হবে।
আরও পড়ুন,
*বাড়িতে তুলসী গাছে মঞ্জরী এলে ৫ কাজ করুন, টাকার বৃষ্টি হবে!
*Today’s Horoscope: আজ ভাগ্যে কি আছে? জানুন রাশিফল
*কুবের দেবের আশীর্বাদে এই ৪ রাশির বাড়ি, গাড়ি, টাকার অভাব হয় না

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.