Monalisa: আরো একবার লাস্যময়ী অবতারে দেখা গেলো ভোজপুরী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী মোনালিসা ওরফে অন্তরা বিশ্বাসকে। এই অভিনেত্রীকে কমবেশি সকলেই চিনে থাকবেন। কারণ, তার মোহময়ী ভঙ্গিমা এবং আবেদনময়ী চেহারা পছন্দ করেন সকলেই।
সোশ্যাল মিডিয়ায় ভীষণরকম সক্রিয় এই অভিনেত্রী। যেখানে নিত্যদিন কোনো না কোনো ছবি বা ভিডিও ভাগ করে নেন। সম্প্রতি সেরকমই একটি ভিডিওতে তাকে দেখা গিয়েছে। ‘গরম মশলা’ সিনেমার ‘আদা’ গানের সাথে কোমর দোলাতে দেখা গিয়েছে তাকে।
তার পরনে ছিল একটি বেগুনী রংয়ের ড্রেস। তার মেকআপ এবং এক্সপ্রেশন ছিল চোখে পড়ার মতো। মূলত নেচেই এই রিল ভিডিওটি তৈরি করেছেন তিনি। যা দেখার পর তার প্রশংসায় আরো একবার পঞ্চমুখ নেটিজেনরা। প্রত্যেকেই কমেন্টে প্রশংসা করেছেন।
উল্লেখযোগ্য, মোনালিসা আসলে একজন বাঙালী, তবে টলিউডের তিনি খুব একটা জনপ্রিয়তা লাভ করেননি। এরপর তিনি পাড়ি দেন ভোজপুরী ইন্ডাস্ট্রিতে। সেখানে গিয়ে খুব কম সময়ের মধ্যেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান। এছাড়াও তাকে হিন্দি কয়েকটি ধারাবাহিকও দেখা গিয়েছে।
তার অভিনয় দক্ষতা বরাবরই মুগ্ধ করে সকলকে। বিশেষ করে নেতিবাচক চরিত্রে দেখা যায় তাকে। এছাড়াও কাজ করেছেন বাংলা ওয়েব সিরিজে। অন্যদিকে চেহারার কারণে মাঝে কটাক্ষের শিকার হতে হয়েছিল তাকে। তবে কঠোর পরিশ্রমের মাধ্যমে ফিট চেহারার অধিকারী হয়েছে তিনি।
আরও পড়ুন,
*Bhojpuri Video: শোয়ার ঘরে মনালিসার সঙ্গে ফুল মুডে পবন সিং, ভিডিও দেখলে রাতের ঘুম উড়তে বাধ্য

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.