কন্যা সন্তানের বাবা হলেন আরবাজ খান, প্রাক্তন স্বামীর প্রতি কী বার্তা দিলেন মালাইকা অরোরা?

৫৮ বছর বয়সে সদ্য কন্যা সন্তানের বাবা হয়েছেন বলিউড অভিনেতা আরবাজ খান। বলিউডের জনপ্রিয় মডেল মালাইকা অরোরার সঙ্গে বিয়ে হলেও ২০১৭ সালে একে অপরের থেকে আলাদা হয়ে যান। আরবাজ খানের প্রথম পক্ষের রয়েছে একটি ছেলে। বর্তমানে সে অনেকটাই বড় হয়ে গিয়েছে। এবার ফের আরবাজ খানের বাবা হওয়ার প্রসঙ্গে কী প্রতিক্রিয়া দিলেন প্রথম পক্ষের স্ত্রী মালাইকা অরোরা?

জানা যাচ্ছে, দ্বিতীয় বার বাবা হওয়ার পর প্রথম পক্ষের ছেলে আরহান রোজ দুইবেলা সৎ মায়ের খোঁজখবর নিচ্ছেন। রবিবার পাপারাজ্জিদের সামনে নিজেকে ক্যামেরায় ধরা দিলেন অভিনেতা আরবাজ খান। এরই মাঝে মালাইকা অরোরার একটি শো-এর অংশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ‘ইন্ডিয়াস্ গট ট্যালেন্ট’ নামক ওই শো-এর একটি অংশ সমাজ মাধ্যমে ভাগ করে নেন মালাইকা।

ওই শো-তে বিচারক নভজ্যোৎ সিংহ মালাইকাকে বলেন, “ভালোবাসায় কোনও দরাদরি হয় না।” এরপর মালাইকা বলেন, “সত্যি ভালোবাসার মধ্যে আর কি কি হওয়া উচিত নয় সেগুলিও আপনাকে বলব।” মালাইকার এমন মন্তব্যের পর অনেকেই মনে করছেন, তবে কি সম্পর্কে থাকাকালীন প্রতারিত হয়েছিলেন মালাইকা? তিনি কি সেই ইঙ্গিতই দিলেন?

এদিকে আরবাজ খান ২০২৩ সালে দ্বিতীয়বার বিয়ে করেন। অবশেষে বিয়ের বছর ঘুরতে না ঘুরতে কন্যা সন্তানের বাবা হলেন তিনি। এর পাশাপাশি মালাইকার বিবাহবিচ্ছেদ হয় আরবাজের সঙ্গে। এরপর অভিনেত্রী বলিউডের জনপ্রিয় অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন। যদিও বর্তমানে তাদের বিচ্ছেদ হয়ে গিয়েছে। তবে এরই মাঝে আরবাজ বাবা হওয়ায় মালাইকার এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট ভাবিয়ে তুলেছে সকলকে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক