Srabanti: সম্প্রতি এবার নিজের জীবনের অপ্রকাশিত তথ্য তুলে ধরলেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti)! ইতিমধ্যে একাধিক চড়াই-উৎরাই এসেছে তার জীবনে। তবে কখনোই সেসব নিয়ে বসে থাকেননি বরং এগিয়ে গিয়েছেন সময়ের সাথে সাথে। কিন্তু এমন কিছু কথা থাকে যেগুলো না বলা থেকে যায়।
সেসব কথাই তিনি তুলে ধরেছেন তারই দিদির পডকাস্টে। হয়তো অনেকেই জানেন তার দিদি স্মিতা চ্যাটার্জী একটি পডকাস্ট সঞ্চালনা করেন। সেখানে উপস্থিত হয়েছিলেন শ্রাবন্তী। বেশ কিছু প্রশ্ন তুলে ধরা হয় তার উদ্দেশ্যে। যার মধ্যে একবার স্মিতা বলেন, ‘তোর কখনো মনে হয় না তুই একটু বেশি ইমোশনাল, তাই এই ঘটনাগুলো তোর লাইফে ঘটে গেছে?’
উত্তরে শ্রাবন্তী বলেন, ‘যা যা ঘটে গেছে তা নিয়ে আমি আর অত ভাবি না। আমার মনে হয় আমরা দুজনেই একটু বেশি ইমোশনাল। আমার মনে হয় যারা অভিনেতা-অভিনেত্রীরা হয় তারা সকলেই ইমোশনাল। কারণ, আমরা বিভিন্ন চরিত্র ফুটিয়ে তুলি। অনেক সময় এরকম হয়েছে বাড়িতে কিছু একটা অশান্তি হচ্ছে বা মন খারাপ কোনো কিছু ঠিক নেই।’
আরও পড়ুন,
কন্যা সন্তানের বাবা হলেন আরবাজ খান, প্রাক্তন স্বামীর প্রতি কী বার্তা দিলেন মালাইকা অরোরা?
‘কিন্তু ফ্লোরে গিয়ে আমাকে হাসতে হচ্ছে বা হিরোর সাথে রোমান্স করতে হচ্ছে। কারণ, যে কাজটা আমি করছি সেখানে আমাকে ১০০ শতাংশের বেশি দিতে হবে। এটা কিন্তু কঠিন। কিন্তু ক্যামেরার সামনে আমাকে সাবলীল থাকতে হবে।’
সম্প্রতি এই ভিডিওটি পোস্ট করে সেখানে ক্যাপশনে লেখা হয়, ‘কোনো ব্যাপার না জীবনে কতটা কষ্ট রয়েছে, ক্যামেরা সেটা কখনোই দেখতে পায় না:শ্রাবন্তী।’ আসলেও তাই আমাদের কর্মক্ষেত্র এবং ব্যক্তিগত জীবনকে সবসময় আলাদা রাখতে হয়। অনেক সময় দেখা যায় জীবনে বেশ কিছু খারাপ সময় মধ্যে দিয়ে যেতে হচ্ছে তবে তার আঁচ পড়তে দেওয়া যায় না কর্মক্ষেত্রে।
আরও পড়ুন,
Uric Acid: রোজ সকালে খান এই পানীয়, ইউরিক অ্যাসিড কমানোর মক্ষম অস্ত্র

Sudeshna has been writing entertainment reports since 2021.