মালদহ মেডিক্যাল কলেজে এক সপ্তাহে ৬০ শিশুর মৃত্যু! একদিনেই ১০ নবজাতকের প্রাণহানি!

মালদহ মেডিক্যাল কলেজে শিশুমৃত্যুর ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে একদিনেই ১০ জন নবজাতকের মৃত্যু হয়েছে। পরের সপ্তাহে সব মিলিয়ে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০-এ। বিষয়টি সামনে আসতেই তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দফতর। মালদহ মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, একদিনে মৃত ১০ শিশুর মধ্যে মাত্র দু’জনের জন্ম হয়েছিল মালদহ মেডিক্যাল কলেজে। বাকি আটজনকে জেলার বিভিন্ন হাসপাতাল ও নার্সিংহোম থেকে আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছিল। তাঁদের মধ্যে কয়েকজনের শ্বাসকষ্ট, জন্ডিস এবং হৃদ্‌যন্ত্রের সমস্যা ছিল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

মালদহ মেডিক্যাল কলেজের সুপার প্রসেনজিৎ বর জানিয়েছেন, বাইরে থেকে গুরুতর অবস্থায় আসা আট শিশুরও ওই দিন মৃত্যু হয়। তাঁর কথায়, ‘‘১০টি শিশুর মধ্যে মাত্র দু’জন শিশুর জন্ম হয়েছিল মালদহ মেডিক্যাল কলেজে। বাকিদের আশঙ্কাজনক অবস্থায় বাইরে থেকে মালদহ মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছিল।’’

স্বাস্থ্য দফতর সূত্রে আরও জানা গিয়েছে, এক সপ্তাহে মৃত ৬০ শিশুর মধ্যে ৪৪ জনের জন্ম হয়েছিল অন্য হাসপাতাল ও নার্সিংহোমে। পরে শারীরিক সমস্যার কারণে তাঁদের মালদহ মেডিক্যাল কলেজে পাঠানো হয়। বাকি ১৬ শিশুর জন্ম হয়েছিল মালদহ মেডিক্যাল কলেজেই। মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত।

ঘটনার পর মালদহ জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে অভিযান চালাচ্ছেন স্বাস্থ্য আধিকারিকেরা। ইতিমধ্যেই ১৬টি হাসপাতাল ও নার্সিংহোমে অভিযান হয়েছে বলে জানা গিয়েছে। শিশুমৃত্যুর ঘটনায় মালদহ মেডিক্যাল কলেজ, জেলা স্বাস্থ্য দফতর, জেলা প্রশাসন এবং পুলিশের সঙ্গে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার জেলাশাসকের দফতরে এ নিয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে।

স্বাস্থ্য দফতরের এক আধিকারিকের মতে, একটি জেলায় এক সপ্তাহে এত শিশুমৃত্যুর ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এর প্রভাব রাজ্যের সামগ্রিক শিশুমৃত্যুর পরিসংখ্যানেও পড়তে পারে। দেশের সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষিতেও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

মালদহ মেডিক্যাল কলেজের তরফে ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনে প্রাথমিক রিপোর্ট পাঠানো হয়েছে। পূর্ণাঙ্গ রিপোর্টও দ্রুত পাঠানো হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তবে একসঙ্গে এত শিশুর মৃত্যুর পিছনে সুনির্দিষ্ট কারণ কী, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্পষ্ট নয়।

অন্য দিকে, এই ঘটনা নিয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় কোনও মন্তব্য করতে চাননি।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক