বৃহস্পতিবার রাতে দিল্লির এইমসে শেষ নিশ্বাস ত্যাগ করেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তার শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেই খবর পেয়ে সেখানে হাজির হন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ও সোনিয়া গান্ধী। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাও হাজির হন। কিন্তু শেষ রক্ষা হয়নি।
প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে ৭ দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। অর্ধনমিত থাকবে দেশের জাতীয় পতাকা। এর পাশাপাশি শুক্রবার সমস্ত সরকারি অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এদিন শুক্রবার সকাল ১১ টায় ক্যাবিনেটের বৈঠকে ঘোষণা করা হয় রাষ্ট্রীয় শোকের কথা৷ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে শেষকৃত্য। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর মৃত্যুতে একাধিক বিশিষ্টজনেরা শোকপ্রকাশ করেছেন।
তার মধ্যে রয়েছে টলিউডের গায়ক রূপম ইসলাম। তিনি তার সোশ্যাল হ্যান্ডেলে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর সঙ্গে ছবি পোস্ট করেছেন। আর তার সঙ্গে জুড়ে দিয়েছেন তার সাক্ষাৎ-এর অভিজ্ঞতা। রূপম লিখেছেন, “প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংহের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। তার আমন্ত্রণে তার বাসভবনে সংগীতশিল্পী হিসেবে সম্মানিত হওয়ার অভিজ্ঞতা কখনও ভুলবার নয়।”
তবে শুধু রূপম ইসলাম নন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শোকপ্রকাশ করেছেন। এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিক মূহুর্তের ছবি। তিনি লেখেন, “‘দেশ একজন বড় নেতাকে হারাল। আমি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং জির সঙ্গে নিয়মিত কথা হত। প্রশাসনিক নানা কথাবার্তা হত।”
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-কে ভারতের উদার অর্থনীতিকরণের মুখ্য রূপকার বলা হয়। তার হাত ধরেই ভারতের প্রায় ধ্বসে যাওয়া অর্থনীতি ফের স্বমহিমায় ফিরে আসে। ১৯৯১ সালে প্রথমবার তিনি রাজ্যসভার সদস্য হন। এরপর ১৯৯১ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত দেশের অর্থমন্ত্রীর পদে ছিলেন তিনি। ১৯৯৮ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত লোকসভায় বিরোধী দলনেতা ছিলেন তিনি। অবশেষে ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি ভারতের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দুইবার পদে আসীন হন।

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.