গতকাল বৃহস্পতিবার রাতে প্রয়াত হয়েছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। শ্বাসকষ্টজনিত কারণে দিল্লির এইমসে তাকে ভর্তি করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। বৃহস্পতিবার রাতে মৃত্যু হয় প্রাক্তন প্রধানমন্ত্রীর। ভারতের প্রধানমন্ত্রীর আসনে তিনি পরপর দুই বার আসন অলংকৃত করেছেন। তিনি প্রধানমন্ত্রী হিসেবে যেমন সুনাম অর্জন করেছেন তেমনই তার বিশ্বব্যাপী পরিচিতি ছিল একজন একজন সুদক্ষ অর্থমন্ত্রী হিসেবে।
ভারতের উদার অর্থনীতির জনক হিসেবে তাকে মনে করা হয়। তিনি যেমন ছিলেন একজন মেধাবী ছাত্র তেমনই ছিলেন সফল শিক্ষক। এর পাশাপাশি তিনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমা রাও-এর একজন সুদক্ষ অর্থমন্ত্রী ছিলেন। জানা যায়, তিনি ক্লাসে প্রথম ছাড়া কোনোদিন দ্বিতীয় হননি। তার জন্ম ১৯৩২ সালের ২৬শে সেপ্টেম্বর বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চকওয়াল জেলার গাহ গ্রামে।
মনমোহন সিং-এর পিতা ছিলেন গুরমুখ সিং ও মাতা অমৃত কৌর। পরে দেশভাগের সময় পাকাপাকিভাবে ভারতের অমৃতসরে চলে আসেন তারা। ছোটো থেকেই মেধাবী ছিলেন মনমোহন সিং। ১৯৫২ সালে চণ্ডীগড়ের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে প্রথমে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৫৪ সালে স্নাতকোত্তর পড়া শেষ করে স্কলারশিপ নিয়ে বিদেশে যান উচ্চশিক্ষার জন্য।
১৯৫৭ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৬২ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নাফিল্ড কলেজ থেকে ডি’ফিল করেন। পড়াশোনা শেষ করার পর ভারতে ফিরে আসেন তিনি। এরপর রাষ্ট্রের কাজে যোগ দেন তিনি। ১৯৬৬ সাল থেকে ১৯৬৯ সাল পর্যন্ত তিনি বাণিজ্য ও উন্নয়ন শাখার দেখভাল করেন। এরপর ১৯৬৯ সাল থেকে তিনি শিক্ষক হিসেবে তার যাত্রা শুরু করেন।
তিনি অধ্যাপক হিসেবে দিল্লি স্কুল অব ইকোনমিক্সে যোগ দেন। ১৯৭২ সালে কেন্দ্র সরকারের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দেন। ১৯৭৬ সালে কেন্দ্রীয় সরকারের অর্থসচিব হন তিনি। এরপর ১৯৮০ সাল থেকে পরপর দুই বছর যোজনা কমিশনের অঙ্গ ছিলেন তিনি। ১৯৮২ সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-এর গভর্নহন মনমোহন সিং। ১৯৯১ সালে প্রথম তিনি অর্থমন্ত্রী হিসেবে যোগদান করেন।
এরপরই তার জীবনে বদল ঘটতে শুরু করে যা হয়ে ওঠে ঐতিহাসিক। এরপর ধীরে ধীরে ভারতের প্রায় ধ্বসে পড়া অর্থনীতিকো স্বমহিমায় ফিরিয়ে এনেছেন তিনি। ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.