Mimi-Anindya: বিগত ১৫ বছর ধরে অনিন্দ্যর উপর অত্যাচার করে আসছেন মিমি, অজানা সত্য ফাঁস করলেন অভিনেতা

Mimi-Anindya: দীর্ঘ ১৫ বছর ধরে অভিনেতা অনিন্দ্যর (Anindya) ওপর নাকি অত্যাচার করছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi)। তার জন্মদিনে এমনই গোপন রহস্য ফাঁস করলেন অভিনেতা। হঠাৎ দেখায় অনেকেই প্রশ্ন করতে পারেন অভিনেত্রী এমন কেন ব্যবহার করেছেন অনিন্দ্যর সাথে? তবে আসল বিষয়টি কিন্তু অন্য।

হয়তো জানেন ১১ই ফেব্রুয়ারি মিমির জন্মদিন। প্রত্যেক বছর এই দিনটিতে ঠিক রাত বারোটার সময় সমস্ত বন্ধু-বান্ধবেরা হৈ-হুল্লোড় করে উদযাপন করেন এই বিশেষ দিনটি। এই বছরও তার অন্যথা হয়নি। এদিন আগে থেকেই সমস্ত বন্ধু-বান্ধবেরা উপস্থিত ছিলেন মিমির বাড়িতে। সেখানে সমস্ত আয়োজন করা হয়েছিল জন্মদিনের।

আর এই বিশেষ দিনে চিরাচরিত প্রথা অনুযায়ী কেক কাটার পর সেই কেক মাখিয়ে দেওয়া হয় সকলের মুখে। যে ভিডিওটি অনিন্দ্য পোস্ট করেছেন সেখানে দেখা যায় মিমি সকলের মুখে কেক মাখিয়ে দিচ্ছেন। তবে তিনি লুকিয়ে ছিলেন ঘরের এক কোণে। সেখানে গিয়েই উপস্থিত হন মিমি।

এরপর জোর করে অনিন্দ্যকে কেক মাখিয়ে দেন। ভিডিওর শেষে দেখা যায় একমুখ কেক নিয়ে দাঁড়িয়ে রয়েছেন অনিন্দ্য এবং বলছেন, ‘আমার জন্মদিন নাকি?’ ভিডিওটি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘এই অত্যাচার গত ১৫ বছর ধরে অব্যাহত। শুভ জন্মদিন মিমি।’

ভিডিওর শেষে সকলকে একটি ট্রেন্ডিং গানে রিল বানাতেও দেখা গিয়েছে। যে ভিডিওটি আবার পোস্ট করেছেন অভিনেত্রী নিজেই। ভিডিওটি পোস্ট হতেই অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। প্রত্যেকেই অনিন্দ্য এবং মিমির বন্ধুত্বের প্রশংসা করেছেন। তারা জানিয়েছেন এভাবেই তারা হাসিখুশি থাকুন সারাজীবন।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক