Sonakshi: পাঁচ বছর পর কালো চুল ফিরে পেয়েছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা (Sonakshi)। সম্প্রতি তেমনটাই জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন একগুচ্ছ ছবি। এবার হয়তো আপনি ভাবতে পারেন হঠাৎ করে এমনটা কেন বললেন তিনি? আসুন তাহলে বিষয়টি খোলসা করেই জানা যাক।
অনেকেই জানেন নায়িকারা তাদের চেহারায় বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন। চুলের রং থেকে শুরু করে অন্যান্য বেশ কিছু এক্সপেরিমেন্ট করে নিজের সৌন্দর্য্য বাড়িয়ে তোলেন। সেরকমই এই অভিনেত্রী চুলের রং পাল্টে ফেলেছিলেন। তবে দীর্ঘদিন পর কালো চুলে ফিরে এসেছেন তিনি।
একইসাথে এর পেছনে কী রহস্য রয়েছে সে বিষয়েও প্রশ্ন করেছেন সকলকে। যে ছবিগুলো তিনি পোস্ট করেছেন সেখানে তাকে বেশ স্নিগ্ধ রূপে দেখা গিয়েছে। খুব সামান্য মেকআপ, খোলা চুল ও সাধারণ পোশাকে ধরা দিয়েছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, ‘৫ বছর পর, সেই কালো চুল আমার জীবনে ফিরে এসেছে। আন্দাজ করো কার জন্য?’
ছবিগুলো দেখামাত্র তাকে বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যতে ভরিয়ে তুলেছেন ভক্তরা। সকলেই বলছেন তার চুলের রং বেশ পছন্দ করেছেন তারা। আসলে যতই নিজের রূপ পাল্টে ফেলা হোক না কেন প্রাকৃতিক রূপই সবথেকে বেশি সুন্দর হয়।
সেই বিষয়টি বলতে চেয়েছেন অনুরাগীরা। উল্লেখযোগ্য, সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এই অভিনেত্রী। যেখানে তিনি তার বিভিন্ন ছবি ও ভিডিও ভাগ করে নেন। বিশেষ করে স্বামী জাহির ইকবালের সাথে নানান খুনসুটির দৃশ্য তিনি ভাগ করে নেন সকলের সাথে। শুরুতে সমালোচনা করলেও অনুরাগীদের মতামত এনারাই সবথেকে সুখী এই পৃথিবীতে।

Sudeshna has been writing entertainment reports since 2021.