Parineeti: মাত্র ২ ঘন্টার জন্য ঘর থেকে বের হতে পারেন অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti)। সম্প্রতি তেমনটাই তিনি জানালেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যা দেখার পর অনেকের মনে প্রশ্ন জেগেছে এত বড় অভিনেত্রী হওয়া সত্ত্বেও মাত্র ২ ঘন্টার জন্য কীভাবে বাড়ির বাইরে থাকার অনুমতি পাচ্ছেন তিনি?
আসলে বিষয়টি মজার ছলেই বলেছেন অভিনেত্রী। হয়তো অনেকেই জানেন কয়েক মাস আগেই তিনি জন্ম দিয়েছেন পুত্র সন্তানের। আর সন্তান জন্মানোর পর মায়েদের এক মুহূর্ত যে কাছছাড়া হওয়া যায় না সে বিষয়টি সকলেই জানেন। প্রত্যেকটি মুহূর্তে সন্তানের কাছে থাকতে হয় তাদের।
ফলস্বরূপ নিজের জীবনের শখ-আহ্লাদ এমনকি বাড়ি থেকে বাইরে বেরোনোর সময় অনেকটাই কমে আসে। সেরকমটাই হয়েছে অভিনেত্রীর ক্ষেত্রে। তাই তিনি মজার ছলে বিষয়টি সকলের সাথে ভাগ করে নিয়েছেন। একগুচ্ছ ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।
যেখানে দেখা যায় তার পরনে রয়েছে সুন্দর একটি গোলাপী রঙের শাড়ি। দীর্ঘ সময় পর ফটোশ্যুটে অংশগ্রহণ করেছেন অভিনেত্রী। বাড়ির বাগানে সবুজের মধ্যে দাঁড়িয়ে একাধিক ভঙ্গিমায় পোজ দিয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘যদি মাকে ২ ঘন্টার জন্য ঘর থেকে বের হতে হয়, তাহলে শাড়ি পরে থাকাই ভালো।’
আসলে তিনি বলতে চেয়েছেন যেটুকু সময় তিনি বাড়ির বাইরে বেরোতে পারছেন তাতে পছন্দের পোশাক পরতে। শাড়ি ভীষণই পছন্দ করেন অভিনেত্রী। তবে কাজের চাপে আর পড়া হয় না। তাই বেশিরভাগ সময় সাধারণ পোশাকে দেখা যায় তাকে। তবে কিছুটা সময় হাতে পেতেই সেই শখ পূরণ করলেন অভিনেত্রী।

Sudeshna has been writing entertainment reports since 2021.