নিজের কাজের জন্য যোগ্য সম্মান পেলেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী! সম্প্রতি সেই সুখবর ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। একইসাথে কৃতজ্ঞতা জানিয়েছেন সকলকে। গত ২৫ শে মে নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয়েছে ২২ তম ‘টেলি সিনে অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান।
যেখানে মূলত যোগ্য কাজগুলিকে স্বীকৃতি দেওয়া হয়। অভিনয় জগতে যারা তাদের কঠোর পরিশ্রমের দ্বারা দর্শকদের উপহার দিয়ে চলেছেন একের পর এক ভালো ভালো কাজ, তাদেরকেই এখানে সম্মান জানানো হয়। সেখানে এবার সেরা অভিনেত্রীর সম্মান পেয়েছেন মিমি।
তিনি এই অ্যাওয়ার্ড পেয়েছেন তার নতুন ওয়েব সিরিজ ‘ডাইনি’র জন্য। এই সিরিজটি মুক্তির পর দর্শকমহলে প্রচুর প্রশংসা পেয়েছিলেন তিনি। আর এবার তারই স্বীকৃতি পেলেন অ্যাওয়ার্ড রূপে। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি।
যেখানে দেখা যায় কখনো তিনি অ্যাওয়ার্ড তাতে কৃতজ্ঞতার বক্তব্য রাখছেন সকলের সামনে, আবার সেই অ্যাওয়ার্ডটি হাতে নিয়েও বসে রয়েছেন। ছবিগুলি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমি কৃতজ্ঞ।’ অন্যদিকে যদি আমরা ‘ডাইনি’র প্রধান কাহিনী দেখি তাহলে সেটি বছরের পর বছর ধরে প্রচলিত কুসংস্কারকে তুলে ধরেছে।
ভারতের বিভিন্ন প্রান্তে মহিলারা এখনো পর্যন্ত কীভাবে অত্যাচারিত হয়ে আসছেন তাই ফুটিয়ে তুলেছে ‘ডাইনি’। এই কাহিনী দুই বোন পাতা এবং লতার। এক বোন লতাকে যখন ডাইনিরূপে ঘোষণা করে সকলে অত্যাচার করতে থাকে, আরেক বোন কীভাবে সেই পরিস্থিতি থেকে নিজেদের উদ্ধার করে তাই দেখানো হয়েছে এই সিরিজে।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.