অবশেষে জানা গেল বহু প্রতীক্ষিত সিনেমা ‘দেবী চৌধুরানী’ মুক্তির দিনক্ষণ। একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে এই ঘোষণা করলেন সিনেমার মুখ্য চরিত্রদের অন্যতম প্রসেনজিৎ চ্যাটার্জী। আমরা সকলেই জানি দীর্ঘদিন ধরেই এই সিনেমা নিয়ে চর্চা চলছে ভক্তমহলে।
যেহেতু সিনেমার সাথে ঐতিহাসিক আবেগ জড়িয়ে রয়েছে তাই এই সিনেমা যেন অনেক বেশি অপেক্ষা তৈরি করেছে ভক্তদের মনে। ইতিমধ্যে একাধিক সোশ্যাল মিডিয়া পোস্ট এসেছে এই সম্পর্কে। তবে সেখানে সিনেমা মুক্তির তারিখ উল্লেখ করা হয়নি।
অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটালেন অভিনেতা। সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন প্রসেনজিৎ এবং শ্রাবন্তী। সেখানে মাইক হাতে প্রসেনজিৎ বলেন, ‘এই পুজোতে আমাদের যে সিনেমাটি মুক্তি পেতে চলেছে তার বঙ্কিমবাবুর লেখা। যেখানে দেবী চৌধুরানীর ভূমিকায় অভিনয় করেছেন আমার মেয়ে। আর আমি হয়েছি ভবানী পাঠক। সকলের এই সিনেমা অনেক ভালো লাগবে।’
এই ঘোষণা করা মাত্র হাততালিতে ভরিয়ে তোলেন দর্শকেরা। এই অনুষ্ঠানটি ছিল মূলত ‘এমপি কাপ’এর। অনেকেই জানেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ‘এমএলএ বা এমপি কাপ’ অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্থান থেকে আসা ক্রিকেটারদের মধ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেরকমই একটি প্রতিযোগিতায় হাজির হয়েছিলেন তারা।
অন্যদিকে যদি আমরা ‘দেবী চৌধুরানী’র কাহিনী দেখি তাহলে সেখানে ভারতের প্রথম মহিলা স্বাধীনতা সংগ্রামী দেবী চৌধুরানীর ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তীকে। ভবানী পাঠকের ভূমিকায় থাকবেন প্রসেনজিৎ। এছাড়া সেখানে অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী দর্শনা বণিক থেকে শুরু করে প্রমুখ তারকারা।

Sudeshna has been writing entertainment reports since 2021.