Mimi: কখনো শাড়ি আবার কখনো ওয়েস্টার্ন পোশাক নিমেষের মধ্যে বদলে যাচ্ছে মিমির পোশাক! সম্প্রতি সেই ভিডিও পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। অনুরাগীদের সংখ্যা কীভাবে ধরে রাখতে হয় তা বেশ ভালোমতোই জানেন এই অভিনেত্রী।
প্রত্যেকদিন তাদের সাথে ভাগ করে নেন বিভিন্ন ছবি ও ভিডিও। সেরকমই একটি ভিডিও পোস্ট করেছেন সম্প্রতি। তবে সেটি একদিনে তোলা নয় বরং বিভিন্ন সময়ে তোলা বেশ কিছু মুহূর্তকে একসঙ্গে একটি ভিডিও বানিয়ে পোস্ট করেছেন তিনি। যেখানে সময়ের সাথে সাথে বদলে যাচ্ছে পোশাক।
কখনো শাড়ি কখনো ওয়েস্টার্ন পোশাক আবার কখনো সালোয়ার, সবমিলিয়ে তার পোশাকে বেশ ভালো রকম বৈচিত্র্য দেখা গিয়েছে। দুর্দান্ত আত্মবিশ্বাসের সাথে নিজেকে তুলে ধরেছেন সকলের সামনে। আর এই ভিডিওটি যে দর্শকেরা বেশ পছন্দ করেছেন তা আর বলার অপেক্ষা রাখে না।
কারণ, কমেন্টবক্স ভরে গিয়েছে প্রশংসাসূচক মন্তব্যে। আসলে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেলেও সব সময় সাধারণভাবে থাকতেই পছন্দ করেন এই অভিনেত্রী। সকলের সাথে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তার। কখনোই তার মধ্যে ঔদ্ধত্য দেখা যায়নি বরং বেশ নম্রভাবে ব্যবহার করতে দেখা যায় সকলের সাথে।
এই বিষয়টি তাকে অনেক বেশি আকর্ষণীয় করে তোলে। উল্লেখ্য, ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ সিনেমার পর তাকে এবার দেখা যাবে হিন্দি প্রজেক্টে। নেটফ্লিক্সের ‘হাম হিন্দুস্তানি’ নামক ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে তার প্রথম ঝলক। সেখানে ভারতের অজানা এক ইতিহাসের সাক্ষী থেকেছেন এই অভিনেত্রী।

Sudeshna has been writing entertainment reports since 2021.