Mimi: সোনালী পোশাকে ঝলমল করে উঠলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi)। সাথে ভাগ করে নিলেন একাধিক ছবি। বর্তমানে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ সিনেমার প্রচারে ব্যস্ত রয়েছেন তিনি। এই সিনেমার কারণে একাধিক ইভেন্টে অংশগ্রহণ করতে দেখা গিয়েছে তাকে। সেরকমই একটি ইভেন্টে হাজির হয়েছিলেন মিমি।
তবে তার আগে করে নিয়েছেন বেশ কিছু ফটোশ্যুট। এদিন তাকে সোনালী রঙের ঝলমলে একটি পোশাকে দেখা গিয়েছে। সাথে ছিল তনিষ্কের গয়না। শুধু তাই নয় তাতে তনিষ্ক বাগচীর একটি গান জুড়ে দিয়েছেন। এই পোশাক পরে একাধিক আত্মবিশ্বাসী পোজ দিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।
আর ক্যাপশনে লিখেছেন, ‘আশাবাদীভাবে উজ্জ্বল। আমার সাথে তনিষ্ক জুয়েলারি। আর ভালোবাসার জন্য গান তনিষ্ক বাগচী।’ আসলে বরাবর তাকে ইতিবাচক মানসিকতার সাথে বাঁচতে দেখা যায়। সেরকমই তিনি এই ছবিতেও ইতিবাচক ঔজ্জ্বল্য ছড়িয়ে দিয়েছেন।
পোস্ট করতেই ভাইরাল হয়েছে ছবিগুলি। বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। প্রত্যেকের মুখে একটাই কথা অভিনেত্রীর জৌলুস ক্রমাগত বেড়েই চলেছে। আসলে নিজেকে ভীষণভাবে মেইনটেন করে রাখতে পছন্দ করেন তিনি। শারীরিক ও মানসিক দিক দিয়ে নিজের যত্ন নেন নিয়মিত।
উল্লেখযোগ্য, গত ২৩শে জানুয়ারি মুক্তি পেয়েছে তাই নতুন সিনেমা ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। ‘উইন্ডোজ প্রোডাকশন’এর ব্যানারে তৈরি সিনেমাটি পরিচালনা করেছেন অরিত্র মুখার্জি। তিনি ছাড়া সেখানে অভিনয় করেছেন সোহম মজুমদার, বনি সেনগুপ্ত, স্বস্তিকা দত্ত, কাঞ্চন মল্লিক প্রমুখ। ইতিমধ্যে সিনেমাটি বেশ ইতিবাচক প্রতিক্রিয়া লাভ করেছে দর্শকদের কাছ থেকে।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.