Shreya: এবার হৃদয়ের রং তুলে ধরলেন জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya)। দুটি ভিন্ন রঙের পোশাকে সেজে উঠলেন তিনি যা দেখে চোখ ফেরাতে পারছেন না ভক্তরা। ভারতবর্ষ তথা বিদেশেও অগণিত ভক্তের সংখ্যা এই শিল্পীর। তার সুরের জাদুতে মুগ্ধ সকলে। পাশাপাশি সৌন্দর্য্য দিয়েও তিনি সবাইকে চমকে দেন।
তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উঁকি দিলেই মিলবে একাধিক ছবি। বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার আগে সেজে ওঠেন তিনি। আর সেই সাজেই ক্যামেরাবন্দী হয় তার অপরূপ সৌন্দর্য্য। সেরকমই দুটি ভিন্ন পোশাকে সেজে উঠেছিলেন শিল্পী। একটি ছিল লাল রঙের গাউন এবং অন্যটি মেরুন রঙের লেহেঙ্গা চোলি।
কখনো তিনি মাইক হাতে স্টেজের উপরে নিজের ছন্দে মেতে উঠেছেন, আবার কখনো স্নিগ্ধভাবে তাকিয়ে রয়েছেন ক্যামেরার দিকে। ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমার হৃদয়ের রং।’ পোস্ট করতেই ছবিগুলি নিমেষে ভাইরাল। প্রত্যেকেই সেখানে বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন।
এই শিল্পীর সব থেকে আকর্ষণীয় বিষয় হলো জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেও তিনি শালীনতা বজায় রেখেছেন। কোনো সময় তাকে অশালীন পোশাক পরতে দেখা যায় না। বিশেষ করে ভারতীয় পোশাকে নিজেকে মেলে ধরতে পছন্দ করেন শ্রেয়া৷ শাড়ি এবং চুড়িদার পরে বেশিরভাগ সময় অনুষ্ঠানে দেখা যায় তাকে।
এই বিষয়টি ভীষণ পছন্দ করেন ভক্তরা। যেখানে অন্যান্য শিল্পীরা অশালীন পোশাক পরে সমালোচনার সম্মুখীন হন, সেখানে এই শিল্পীকে আজ পর্যন্ত বিতর্ক স্পর্শ করতে পারেনি। ভীষণে সাধারণভাবে বাঁচতে পছন্দ করেন তিনি। আসলে আকাশ ছুঁয়েও তিনি মাটিকে ধরে রেখেছেন শক্ত করে।

Sudeshna has been writing entertainment reports since 2021.