‘এখন যদি থেমে যাই, তাহলে আর কোনোদিনও যেতে পারবো না!’ এমনটাই জানালেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী! যা দেখার পর সকলের মনে একটাই প্রশ্ন তাহলে কি মনের মানুষকে এই কথা বলেছেন তিনি? আসুন তাহলে বিষয়টি খোলসা করেই জানা যাক।
ইতিমধ্যেই বহু বছর টলিউডে কাটিয়ে ফেলেছেন তিনি। প্রথম দিকে এক নাম করা পরিচালকের সাথে সম্পর্কে আবদ্ধ থাকলেও সেটি দীর্ঘস্থায়ী হয়নি। এরপর বেশ কিছু সময় ধরে সিঙ্গেলই রয়েছেন মিমি। যদিও সকলের মনে একটাই কৌতূহল তার কোনো মনের মানুষ রয়েছেন কিনা।
তাইতো তার সোশ্যাল মিডিয়া পোস্টগুলি দেখলে ভক্তরা বোঝার চেষ্টা করেন সেখানে কোনো বিশেষ ইঙ্গিত লুকিয়ে রয়েছে কিনা। তবে সম্প্রতি তিনি যে কথা বলেছেন সেটি কোনো মনের মানুষকে নয় বরং তার প্রিয় জায়গা অর্থাৎ সমুদ্রকে বুঝিয়েছেন।
সমুদ্রে বেড়াতে গিয়েছেন অভিনেত্রী। সেখানে গিয়ে ঢেউয়ের মাঝে হেঁটে হেঁটে ভরপুর আনন্দ উপভোগ করছেন। এই মুহূর্তকে তিনি হারাতে চাননি। তাইতো জনপ্রিয় গান জুড়ে দিয়েছেন নেপথ্যে, ‘আভি না যাও ছোড়কে।’ আবার ক্যাপশনে লিখেছেন, ‘যদি আমি এখানে থেমে যাই তাহলে?’
ভিডিওতে দেখা যায় তার পরনে রয়েছে মিনি ফ্রক। একেবারে কিশোরীর মতোন চঞ্চলতা ধরা পড়েছে তার চোখেমুখে। কখনো ঢেউয়ের মধ্যে হেঁটে চলেছেন আবার কখনো শুধুমাত্র সমুদ্রকে তুলে ধরেছেন ভিডিওতে। আর এই মুহূর্তকে সঙ্গী করতে চেয়েছেন চিরদিনের জন্য। ভিডিওটি দেখার পর ভক্তরা তাকে ভালোবাসায় ভরিয়ে তুলেছেন।

Sudeshna has been writing entertainment reports since 2021.