বর্তমানে প্রায় সব বাড়িতেই আয়না ব্যবহার করা হয়। ঘরের সৌন্দর্য বাড়ানো থেকে শুরু করে দৈনন্দিন প্রয়োজন—সব ক্ষেত্রেই আয়নার গুরুত্ব অপরিসীম। তবে বাস্তু শাস্ত্র অনুযায়ী, বাড়ির ভিতরে আয়না কোথায় রাখা হচ্ছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুল স্থানে আয়না রাখলে বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব বাড়তে পারে বলেই মনে করা হয়।
বিশেষ করে বিছানার ঠিক সামনে আয়না রাখা বাস্তু মতে শুভ নয়। অনেকেই শোওয়ার ঘরের সৌন্দর্য বাড়াতে ড্রেসিং টেবিল বা বড় আয়না খাটের সামনে রাখেন। কিন্তু এর ফলে নানাবিধ সমস্যার সৃষ্টি হতে পারে বলে দাবি করা হয়।
বাড়িতে বাড়তে পারে অশান্তি
বাস্তু বিশেষজ্ঞদের মতে, বিছানার সামনে আয়না থাকলে পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি ও মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। ছোটখাটো বিষয় নিয়েও ঝামেলা তৈরি হতে পারে। পাশাপাশি কাজে মনোযোগ কমে যাওয়া বা বারবার বাধার মুখে পড়ার আশঙ্কাও থাকে।
*Vastu: দাম্পত্যে অশান্তি বাড়াচ্ছে ঘরের বাস্তুদোষ? সুখী দাম্পত্যের জন্য বদলান এই ভুল অভ্যাসগুলি
ঘুমের সমস্যাও দেখা দিতে পারে
শোওয়ার সময় আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখা গেলে অনেকের মধ্যেই অস্বস্তি তৈরি হয়। বাস্তু মতে, এর প্রভাব ঘুমের উপর পড়তে পারে। রাতে ঘন ঘন ঘুম ভেঙে যাওয়া, খারাপ স্বপ্ন দেখা কিংবা দীর্ঘদিন অনিদ্রার সমস্যাও দেখা দিতে পারে। ফলে সারাদিন মেজাজ খিটখিটে থাকে এবং মানসিক অস্থিরতা বাড়ে।
*Vastu: বাস্তু মেনে বাড়িতে রাখুন স্ফটিকের এই ৫ পশুপাখির মূর্তি, দূর হবে অর্থচিন্তা ও দাম্পত্য কলহ
সম্পর্কে তৈরি হতে পারে দূরত্ব
দাম্পত্য জীবনেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করা হয়। বাস্তু মতে, বিছানার সামনে আয়না থাকলে স্বামী-স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি ও মনোমালিন্য বাড়তে পারে। দীর্ঘদিন এমন পরিস্থিতি চলতে থাকলে সম্পর্কে দূরত্বও তৈরি হতে পারে।
*Vastu: অজান্তেই ডেকে আনছেন অর্থকষ্ট! এই দৈনন্দিন অভ্যাসে রুষ্ট হন লক্ষ্মীদেবী
আয়না সরানো সম্ভব না হলে কী করবেন?
অনেক সময় ঘরের জায়গার অভাবে আয়না অন্যত্র সরানো সম্ভব হয় না। সেক্ষেত্রে কয়েকটি সহজ উপায় মেনে চলা যেতে পারে।
রাতে ঘুমানোর আগে মোটা কাপড় বা পর্দা দিয়ে আয়না ঢেকে রাখুন।
ছোট আয়না হলে ব্যবহার না করার সময় আলমারি বা বাক্সে রেখে দিতে পারেন।
সম্ভব হলে খাটের অবস্থান সামান্য বদলে এমনভাবে রাখুন, যাতে শোওয়ার সময় সরাসরি আয়না চোখে না পড়ে।
*Vastu: বাড়ি থেকেই অফিস? বাস্তু মেনে কাজের জায়গা সাজালে বাড়তে পারে সাফল্য ও উন্নতির সম্ভাবনা
বাস্তু শাস্ত্রকে অনেকে বিশ্বাস করেন, আবার অনেকে এটিকে কেবল প্রচলিত ধারণা বলেও মনে করেন। তবে মানসিক স্বস্তি ও ভাল ঘুমের জন্য শোওয়ার ঘরের সাজসজ্জা এমন হওয়া উচিত, যাতে সেখানে শান্ত ও আরামদায়ক পরিবেশ বজায় থাকে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.