কাঁধে, হাতে রয়েছে আগেরকার দিনের মোবাইল ফোন। জামার নিচের অংশের দিকে ঝুলছে ক্যালকুলেটর, সিডিও। পোশাকের সব জায়গায় ইতিউতি লাগানো রয়েছে কারেন্টের চিপ।
মুম্বাইয়ের এক অনুষ্ঠানে এমন পোশাকেই দেখা দিলেন পুনের সিরাম ইনস্টিটিউটের কর্মকর্তা পুনাওয়ালার সহধর্মিনী নাতাশা পুনাওয়ালা। সোশ্যাল মিডিয়া এমনই একটি ভিডিও দেখা গিয়েছে।
‘ইনস্ট্যান্টবলিউড’ নামে অ্যাকাউন্ট থেকে তাদের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছে। ওই ভিডিওই দেখা যাচ্ছে এক নকশাদার পোশাক পড়ে রয়েছেন আদারের সহধর্মিনী নাতাশা। ইতালির ফ্যাশান প্রতিষ্ঠানের পোষাক ওটা। পোশাকের মধ্যে কোথাও আছে মোবাইল ফোন আবার কোথাও আছে ক্যালকুলেটর।
ক্রিস্টালের তৈরি এই পোশাকে রয়েছে কারেন্টের চিপও। নাতাশার এমন পোশাক দেখে এক নেটিজেন মজা করে বলেছেন, “দেখে মনে হচ্ছে, আস্ত একখানা ইলেকট্রিকের দোকান ঘোরাফেরা করছে।” আবার আরেকজন বলেছেন, কাউকে আঘাত করার জন্য এর চেয়ে ভালো পোশাক আর হয় না। নাতাশাকে তো কেউ জড়িয়েও ধরতে পারবে না।”
জনপ্রিয় উরফি জাভেদ সাধারণত নকসাদার পোশাক পরে নজর কাড়েন। এই পোশাক পরার পর নাতাশার সাথে কেউ কেউ সাদৃশ্য করেছে উরফিও।

Hello, I am BB. I have been working in blogging for more than four years.