নতুন নিয়ম এবারে কড়াকড়ি বীরভূমের তারাপীঠের মা তারার মন্দিরে। আর এই নতুন নিয়ম জারি করা হল পৌষ মাসের প্রথম দিন থেকে। নতুন নিয়ম অনুযায়ী মন্দিরে দর্শনার্থীরা মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না। এদিন মঙ্গলবার পৌষ মাসের প্রথম দিন থেকে তারাপীঠ মায়ের মন্দিরে জারি করা হল নতুন নিয়ম।
মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এবার থেকে মোবাইল নিয়ে মন্দিরে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা। সম্প্রতি তারাপীঠ মন্দির কমিটির সভাপতি, সহ-সভাপতি ও সেবায়েতদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করেন বীরভূমের জেলাশাসক। সেই বৈঠকে মন্দিরের নিরাপত্তা নিয়ে ও শৃঙ্খলা বজায় রাখতে এই নতুন নিয়ম জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এই নতুন নিয়মে বলা রয়েছে, মন্দিরের গেট নির্দিষ্ট সময় খুলতে ও বন্ধ করতে হবে। মন্দিরে নির্দিষ্ট সময় ভোগ নিবেদন বাধ্যতামূলক। মন্দিরে পুজো দেওয়ার জন্য দু’টি লাইন রাখতে হবে। একটি সাধারণ লাইন ও একটি বিশেষ লাইন। সাধারণ লাইন খোলা হবে এক ঘন্টা আগে এবং তারপর বিশেষ লাইন খোলা হবে।
নতুন নিয়মে মোবাইল নিরাপত্তারক্ষীর কাছে জমা রেখে মন্দিরে প্রবেশ করতে হবে। এর পাশাপাশি মন্দিরের গর্ভগৃহ আলতা ও গোলপা জল দেওয়া যাবে না। ভক্তরা তারাপীঠের মায়ের চরণ স্পর্শ করতে পারবেন না। এর পাশাপাশি মূর্তিকে জড়িয়ে ধরা যাবে না। মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নিয়ম চালু হয়েছে মঙ্গলবার থেকেই।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.