প্রয়াত হলেন মুনমুন সেনের স্বামী ও টলিউডের মহানায়িকা সুচিত্রা সেনের জামাই ভরত দেববর্মা। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৩ বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এদিন মঙ্গলবার সকালে নিজের বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
স্বামীর মৃত্যুতে তড়িঘড়ি মেয়ে রাইমা সেনকে নিয়ে বাড়ি ফিরেছেন মুনমুন সেন। তিনি তার মেয়ের সঙ্গে দিল্লিতে ছিলেন। বাবার প্রয়াণের খবর পেয়ে রাইমা তড়িঘড়ি মা’কে নিয়ে কলকাতা ফেরেন। মেয়ে রাইমা সেন বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেন।
১৯৭৮ সালে গাঁটছড়া বাঁধেন মুনমুন সেন ও ভরত দেববর্মা। মেয়েকে নিজের হাতে বিয়ে দেন সুচিত্রা। জানা যায়, বিয়ের পর স্বামীর অনুমতিতে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন মুনমুন। যদিও মেয়ে ও জামাইয়ের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি মা মুনমুন।
বহুদিন তার কথা বলা ও মুখ দেখাদেখি বন্ধ থাকে। তবে একটা সময় পরে সবকিছু ঠিক হয়ে যায়। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও পা দিয়েছেন মুনমুন সেন। একসঙ্গে ৪৬ বছর সংসার করেছেন ভরত দেববর্মা ও মুনমুন সেন।

Hello, I am BB. I have been working in blogging for more than four years.