টলি পাড়ার জনপ্রিয় দম্পতি হলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি। দুই ছেলেমেয়ে নিয়ে তাদের সুখের সংসার। করোনার সময় তাদের একটি পুত্র সন্তান জন্ম হয়। তার নাম রাখা হয় যুভান। দেখতে দেখতে তার বয়স ৪ বছর হয়ে গিয়েছে। গত বছরের শেষের দিকে শুভশ্রী এক কন্যা সন্তানের জন্ম দেন। তবে ছেলের মতন মেয়েকে তারা প্রকাশ্যে আনেননি৷ ছেলের জন্মের পর সে স্টার কিড হয়ে গিয়েছে।
সকলেই যুভানকে চেনেন। তার নানান মূহুর্তের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শুভশ্রী ও রাজ। কিন্তু তারা মেয়ের ক্ষেত্রে একেবারে উল্টো পথে হেঁটেছেন। মেয়ের ছবি শেয়ার করলেও এখনও মুখ শেয়ার করেননি তারা। মেয়েকে একেবারে লাইমলাইট থেকে দূরে রাখছেন তারা। তবে যুভান এই ছোটো বয়সেই বেশ জনপ্রিয় হয়ে গিয়েছে।
তার রয়েছে একটি ফ্যান পেজ। সেখান থেকে যুভানের নানান মূহুর্তের ভিডিও ও ছবি পোস্ট করা হয়৷ শুভশ্রী মাঝেমধ্যেই তার ছেলের মূহুর্ত নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে নেন। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় শুভশ্রী। সম্প্রতি তিনি তার সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে যুভানের কান্ড দেখে অবাক সকলে।
ভিডিওতে দেখা গিয়েছে শুভশ্রী একের পর এক খাবারের নাম বলে যাচ্ছেন৷ তার মধ্যে রয়েছে স্বাস্থ্যকর খাবার এবং জাঙ্ক ফুড। যুভানের কাজ হলো সেখান থেকে স্বাস্থ্যকর খাবারটি বেছে নেওয়া। এদিকে শুভশ্রীর বলে যাওয়ার পর যুভান পরপর সঠিক খাবারগুলির নির্বাচন করে গেলো। প্রতিটি প্রশ্নের সঠিক জবাব দিয়েছে যুভান।
ভিডিওতে এমন মূহুর্ত ধরা পড়ল। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে নিমেষেই। সকলেই যুভানের বুদ্ধির প্রশংসা করেছেন। ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে নিমেষেই।
আরও পড়ুন,
*Video: ৫০ লক্ষ টাকার মদ গুঁড়িয়ে দিচ্ছিল পুলিশ, খবর পেতেই হুড়োহুড়ি স্থানীয়দের

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.