আরো একবার শাড়ি পরে সকলকে মুগ্ধ করলেন কিং খানের একমাত্র কন্যা সুহানা খান! ফ্যাশন সম্পর্কে ভীষণই পটু এই নবাগতা অভিনেত্রী। তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উঁকি দিলেই মিলবে একাধিক ছবি। যেখান থেকে এটাই স্পষ্ট হয়েছে সময়ের সাথে সাথে কীভাবে নিজের ফ্যাশনকেও উন্নত করতে হয় তা বেশ ভালোমতোই জানেন তিনি।
বিশেষ করে শাড়িতে তাকে অসাধারণ সুন্দরী লাগে। এইতো কিছুদিন আগেই সোনালী রঙের শাড়িতে ঝড় তুলেছিলেন সোশ্যাল মিডিয়ায়। আর এবার তাকে দেখা গিয়েছে লাল রঙের শাড়িতে। মঙ্গলবার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। যা ভাইরাল হয়ে গিয়েছে নিমেষেই।
তার দিক থেকে চোখ ফেরাতে পারছেন না নেটিজেনরা। একজন লিখেছেন, ‘এতোটা সুন্দর লাগা ঠিক না।’ আবার কেউ কেউ তাকে স্বর্গের অপ্সরার সাথেও তুলনা করেছেন। তার এই উৎসবের লুকটির জন্য তিনি বেছে নিয়েছিলেন লাল রঙের শাড়ি। যেটি মূলত একটি জনপ্রিয় সংস্থার। একইসাথে শাড়ির সোনালী বর্ডার শাড়িটিকে অন্য মাত্রা যোগ করেছিল।
ফ্যাশন স্টাইলিস্ট আস্থা শর্মা সুহানা খানকে সাজিয়ে তুলেছিলেন। উল্লেখযোগ্য, শুধু এই ছবিই নয় মাঝেমধ্যেই তাকে শাড়িতে দেখা যায়। এই বিষয়ে তিনি আগেও জানিয়েছেন শাড়ি পরতে তিনি ভালোবাসেন। এছাড়া অন্যান্য পোশাকেও সাবলীল এই অভিনেত্রী।
উল্লেখযোগ্য, পড়াশোনা শেষ করার পর তিনি ধীরে ধীরে বলিউডে প্রবেশ করছেন। ইতিমধ্যে একাধিক ব্র্যান্ডের মডেল হিসেবে দেখা গিয়েছে তাকে। এছাড়া তিনি অভিনয় করেছেন ‘দ্য আর্চিস’ সিনেমায়। খুব শীঘ্রই আবার তার বাবার সাথে একটি সিনেমায় স্ক্রিন শেয়ার করবেন তিনি।
আরও পড়ুন,
*ছেলেকে ঠিক-ভুল শেখাতে ব্যাস্ত মাম্মা শুভশ্রী

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.