সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন গান, যে খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শিল্পী পলক মুছল। আগামী অক্টোবর মাসে মুক্তি পেতে চলেছে ‘মার্টিন’ নামক সিনেমাটি। যেটি মূলত একটি দক্ষিণের সিনেমা। তবে সেটি একাধিক ভাষায় মুক্তি পাবে। আর সেখানেই হিন্দি গান গেয়েছেন পলক।
গানটির নাম ‘ধরকনো মে’। গানটির একটি ভিডিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। যেখানে লিখেছেন ‘মার্টিন’ সিনেমার প্রথম গান মুক্তি পেয়েছে। যেটা গেয়েছেন তিনি এবং জাভেদ আলী। গানটি শোনার পর তার প্রশংসা করেছেন নেটিজেনরা। আসলে তার গাওয়া গান মানে সেখানে মিষ্টতা থাকবেই।
এবারেও ঠিক তেমনটাই ঘটেছে। ‘মার্টিন’ সিনেমায় অভিনয় করেছেন ধ্রুব সরজা। এই সিনেমায় মূলত তিনটি বিষয় তুলে ধরা হবে। নায়ক নিজেকে নতুন করে আবিষ্কার করবে, ভালোবাসা খুঁজবে এবং নিজের মাতৃভূমির জন্য লড়াই করবে। তবে এই তিনটির মধ্যে সে সাম্যতা বজায় রাখতে পারে কিনা সেটাই দেখানো হবে সিনেমায়।
উল্লেখযোগ্য, দীর্ঘদিন ধরেই সংগীত জগতের সাথে যুক্ত রয়েছেন পলক। রিয়্যালিটি শো’এর মাধ্যমে নিজস্ব পরিচিতি তৈরি করেছিলেন তিনি। সেখান থেকে ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করেন এবং সিনেমাতেও গান গাইতে শুরু করেন। ইতিমধ্যে একাধিক সিনেমার গান গেয়ে ফেলেছেন তিনি।
এছাড়াও তাকে স্টেজ শো করতে দেখা যায় বিভিন্ন কনসার্টে। তবে সেই কনসার্টের টাকার সবটাই অনুদান দেন গরীব শিশুদের হার্টের অপারেশনে। ইতিমধ্যে তিনি কয়েক হাজার শিশুর হার্টের সফল অপারেশন করিয়েছেন। যার ফলে তার প্রতি সকলের শ্রদ্ধা বেড়ে গিয়েছে বহু মাত্রায়।
আরও পড়ুন,
*লাল রঙের শাড়ি পরে সকলকে মুগ্ধ করলেন কিং খানের একমাত্র কন্যা সুহানা

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.