Mouni Roy: পুরীর জগন্নাথ মন্দির থেকে শুরু করে লালবাগের গণপতি দর্শনে মৌনি রায়, ভক্তিভাবের মুহূর্তে মুগ্ধ অনুরাগীরা

Mouni Roy: কখনো পুরীর জগন্নাথ মন্দির, আবার কখনো লালবাগের গণপতি বাপ্পা! শুধু তাই নয় সিদ্ধিবিনায়ক মন্দিরেও দেখা গেলো মৌনি রায়কে (Mouni)। গোটা এক সপ্তাহ জুড়ে তিনি বিভিন্ন মন্দিরে ঘুরেছেন বান্ধবীকে নিয়ে। সেই সমস্ত ছবি ভাগ করে নিলেন সোশ্যাল মিডিয়ায়।

কখনও পর্দার চরিত্র, কখনও ফ্যাশন স্টেটমেন্ট বিভিন্ন অবতারে অনুরাগীদের নজর কাড়েন অভিনেত্রী মৌনি রায়। তবে গ্ল্যামারের পাশাপাশি আধ্যাত্মিকতার প্রতিও তার টান বারবার ধরা পড়ে সোশ্যাল মিডিয়ার পোস্টে। এবার সেই তালিকায় যুক্ত হল একাধিক মন্দির দর্শনের মুহূর্ত।

সাম্প্রতিক পোস্টে পুরীর পবিত্র জগন্নাথ মন্দিরে গিয়ে আশীর্বাদ নিতে দেখা গেল মৌনি রায়কে। মন্দির দর্শনের এই বিশেষ মুহূর্ত তার অনুরাগীদেরও নজর কেড়েছে। পবিত্র পরিবেশে অভিনেত্রীর উপস্থিতি যেন তার সাম্প্রতিক আধ্যাত্মিক ভাবনারই আরও একটি প্রতিফলন।

একে একে সমস্ত মন্দিরের ছবি পোস্ট করেছেন তিনি। সাথে লেখেন, ‘জয় জগন্নাথ মহা প্রভু। পুরী জগন্নাথ। লালবাগে বাপ্পার কাছে আশীর্বাদ চাইছি। শ্রী সিদ্ধিবিনায়ক নমো নমঃ। আমার ত্রিশকি ও আমি এলোমেলো।
আমার মনে হয় না সে আগে কখনো এতগুলো মন্দিরে গিয়েছে। হেহে। জয় জয়। কৃতজ্ঞ, ধন্যবাদ, আশীর্বাদধন্য। জয় হনুমান জ্ঞান গুণ সাগর।

লাল বৌগ চ রাজা। ওম গণ গণপতয়ে নমঃ:। ভাবছি ত্রিশকিটা পুরো লাল নয় কেন। সে তো সব আগেই জানে। আশীর্বাদ। কী সপ্তাহটাই না গেল। হরি ওম। ম্যাজিক ম্যানিক বাপ্পা ম্যাডনেস। সমাপ্ত।’ যা দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন অনুরাগীরা।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক