Mouni: কথায় আছে ‘শাড়িতেই নারী!’ অর্থাৎ শাড়িতে নারীদের সবথেকে সুন্দরী লাগে অথবা শাড়ি পরলে মেয়েরা নারী হয়ে ওঠে। শাড়ি পছন্দ করেন না এমন মেয়ে বললেই চলে। সাধারণ মানুষ হোক বা তারকা প্রত্যেকে শাড়ির প্রতি ভীষণভাবে আসক্ত। সেরকমই অভিনেত্রী মৌনি রায় (Mouni)।
সাম্প্রতিক সময়ে তাকে নিয়ে চলছে জোরালো সমালোচনা। তবে কোনো কিছুকেই গুরুত্ব দেন না তিনি বরং নিজের ছন্দে জীবনযাপন করতে পছন্দ করেন। কিছুদিন আগেই হয়েছে বিচ্ছেদ তবে এরই মাঝে একাধিক সাহসী ছবির মাধ্যমে আরো একবার বুঝিয়ে দিচ্ছেন তিনি একাই যথেষ্ট নিজের জন্য।
তবে এবার ওয়েস্টার্ন ছেড়ে শাড়িতে মজে উঠেছেন তিনি। একইসাথে জানিয়ে দিয়েছেন তিনি বরাবর শাড়ি পরতে পছন্দ করেন। এদিন বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে তাকে একটি অসাধারণ শাড়ি পরিহিত অবস্থায় দেখা দিয়েছে। খোলা চুলে তিনি যেন লাবণ্য ছড়িয়ে দিয়েছেন।
ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘সব সময় একজন শাড়ি প্রেমী।’ অর্থাৎ তিনি বুঝিয়ে দিতে চেয়েছেন তিনি যতই ওয়েস্টার্ন পোশাকে মজুন না কেন শাড়ি তার বরাবর পছন্দ। ছবিগুলো পোস্ট করতেই সেগুলি ভাইরাল হয়েছে। প্রত্যেকে বলছেন তাকে অসাধারণ লাগছে দেখতে।
উল্লেখ্য, কিছুদিন আগেই সূরজ নাম্বিয়ারের সাথে বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন এই অভিনেত্রী। এরপর থেকে নানান চর্চা চলছে বিভিন্ন মহলে। এখনো পর্যন্ত কী কারণে তারা সেই সিদ্ধান্ত নিলেন সেই বিষয়টা স্পষ্ট হয়নি অনুরাগীদের কাছে। তবে সেসব নিয়ে মোটেই ভাবছেন না অভিনেত্রী।

Sudeshna has been writing entertainment reports since 2021.