Recipe: ওজন কমানোর চেষ্টা করছেন, কিন্তু বিরিয়ানির নাম শুনলেই সব ডায়েটের পরিকল্পনা ভেস্তে যায়? চিন্তার কারণ নেই। মেদ ঝরাতে চাইলে বিরিয়ানি একেবারে জীবন থেকে বাদ দিতেই হবে— এমনটা নয়। বরং রান্নার উপকরণ ও পরিমাণে কিছু পরিবর্তন আনলেই বাড়িতেই তৈরি করা সম্ভব তুলনামূলক স্বাস্থ্যকর, ডায়েট-ফ্রেন্ডলি বিরিয়ানি।
দোকানের বিরিয়ানিতে সাধারণত তেল, ঘি বা অন্যান্য চর্বিজাতীয় উপকরণ বেশি থাকে। সঙ্গে থাকে প্রচুর ভাত এবং সোডিয়াম। তাই নিয়মিত ও অতিরিক্ত পরিমাণে খেলে ক্যালোরির পরিমাণ বেড়ে যেতে পারে। তবে মাঝে মাঝে পরিমিত পরিমাণে এবং স্বাস্থ্যকর উপায়ে তৈরি বিরিয়ানি খেলে ওজন কমানোর পরিকল্পনা বজায় রাখা সম্ভব।
১। পরিমাণ নিয়ন্ত্রণ করাই সবচেয়ে জরুরি
ওজন কমাতে চাইলে বিরিয়ানি খাওয়ার ক্ষেত্রে প্রথম নিয়ম হলো পোর্শন কন্ট্রোল। বড় প্লেট ভর্তি বিরিয়ানি খাওয়ার বদলে অল্প পরিমাণে খান।
পেট ভরানোর জন্য সঙ্গে রাখতে পারেন—
সেদ্ধ ডিম
প্রচুর স্যালাড
রায়তা
এতে খাবারে প্রোটিন ও ফাইবারের পরিমাণ বাড়বে এবং অতিরিক্ত ভাত খাওয়ার প্রবণতাও কমতে পারে।
২। রান্নার উপকরণে আনুন স্বাস্থ্যকর পরিবর্তন
ডায়েট-ফ্রেন্ডলি বিরিয়ানি তৈরির ক্ষেত্রে উপকরণ বাছাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন বিরিয়ানির বেরেস্তা তৈরিতে ডুবো তেলে ভাজার পরিবর্তে এয়ার ফ্রায়ার ব্যবহার করতে পারেন।
খাসির মাংসের বদলে ব্যবহার করতে পারেন চিকেন। তুলনামূলক কম চর্বিযুক্ত অংশ বেছে নিলে খাবারের মোট ক্যালোরি নিয়ন্ত্রণে রাখা সহজ হতে পারে।
চাইলে চিকেনের পরিবর্তে ব্যবহার করা যেতে পারে—
সোয়া চাঙ্ক
পনির
অন্যান্য প্রোটিনসমৃদ্ধ উপকরণ
ভাত ও প্রোটিনের পরিমাণে ভারসাম্য রাখাও জরুরি।
৩। সবজি যোগ করুন বিরিয়ানিতে
বিরিয়ানির আসল আকর্ষণ শুধু তেল বা ঘিতে নয়, এর সুগন্ধি মশলা এবং রান্নার বিশেষ পদ্ধতিতেও রয়েছে। তাই স্বাদ বজায় রেখেই রান্নায় কিছু পরিবর্তন আনা সম্ভব।
অনেক ধরনের বিরিয়ানিতে সবজি ব্যবহার করা হয়। আপনিও চিকেন বা অন্যান্য প্রোটিনের সঙ্গে বিভিন্ন সবজি যোগ করতে পারেন। এতে খাবারে ফাইবার বাড়বে এবং তুলনামূলক কম ক্যালোরিতে পেট ভরতে সাহায্য করবে।
শুধু বিরিয়ানি বাদ দিলেই হবে না
ওজন কমানোর ক্ষেত্রে কোনও একটি খাবারকে পুরোপুরি ‘ভিলেন’ বানানো ঠিক নয়। দিনের মোট ক্যালোরি গ্রহণ, খাবারের পরিমাণ, প্রোটিন ও ফাইবারের ভারসাম্য এবং নিয়মিত শরীরচর্চা— সবকিছুর দিকেই নজর দিতে হবে।
Recipe: বেঁচে যাওয়া আলুভাতে ফেলবেন না! তৈরি করুন মুখরোচক কাজ়ুন পট্যাটো, স্লাইডার ও মুচমুচে কাটলেট
তাই বিরিয়ানি ভালোবাসেন বলে ডায়েট ছেড়ে দেওয়ার প্রয়োজন নেই। পরিমিত পরিমাণে খান, রান্নার পদ্ধতিতে স্বাস্থ্যকর পরিবর্তন আনুন এবং দৈনন্দিন খাদ্যাভ্যাসের সঙ্গে সামঞ্জস্য রেখে উপভোগ করুন নিজের পছন্দের বিরিয়ানি।
Sumi has been waiting lifestyle, vastu Tips since 2026.