বিধ্বংসী আগুনে পুড়ে ছাই গোটা বাড়ি, আগুনে পুড়ে প্রাণ হারালেন একই বাড়ির সাতজন সদস্য। এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে মুম্বইয়ের চেম্বুরের সিদ্ধার্থ কলোনিতে। রবিবার ভোর পাঁচটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। মৃত ওই সাতজনের মধ্যে একজন শিশুও রয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আগুনে ঝলসে পরিবারের সাতজন সদস্য প্রাণ হারিয়েছেন। ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সেখানে তড়িঘড়ি পুলিশ আসে।
এরপর দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। উদ্ধার করা হয় সকলের দেহ৷ সকলেই আগুনে পুড়ে ঝলসে যান। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাদের মৃত্যু হয়। সিদ্ধার্থ কলোনির দোতলা বাড়িতে আগুন লেগে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। জানা যাচ্ছে, শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত।
আর এরপরই একতলা থেকে দোতলায় দ্রুত গতিতে আগুন ছড়িয়ে পড়ে। আর সেই কারণে বাড়ির সদস্যরা প্রাণে বাঁচার সময়টুকু পাননি৷ খবর পেয়ে তড়িঘড়ি সেখানে দমকলের ইঞ্জিন পৌঁছায়। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর অগ্নিদগ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দমকলের তরফে জানানো হয়েছে, ভোর ৫টা ২০ মিনিটে তারা খবর পান।
এরপর তারা তড়িঘড়ি হাজির হন দমকলের ইঞ্জিন সহ। ওই দোতলা বাড়ির নীচতলার দোকান থেকে আগুনের সূত্রপাত। মূহুর্তেই সেই আগুন যখন চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে সেইসময় বাড়ির সকল সদস্য ঘুমাচ্ছিলেন। আর এই অবস্থায় আগুন আরও ভয়াবহ রূপ নেয়। যা থেকে পরিত্রাণ পাওয়ার সুযোগ পাননি বাড়ির সদস্যরা।
ঘুমের মধ্যে ঝলসে মৃত্যু হয় ওই সাত জনের। তাদের মধ্যে একটি শিশুও রয়েছে। ওই অগ্নিকাণ্ডের জেরে গোটা বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। পুলিশ ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে। কীভাবে আগুন ছড়িয়ে পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে।

Hello, I am BB. I have been working in blogging for more than four years.