‘ভুল করলে মাশুল দিতেই হবে’, কলকাতা ফিরেই নিজের দোষ স্বীকার নন্দিনীর, রাজবীরকে নিয়ে কী বার্তা দিলেন?

‘বিগ বস বাংলা’র (Bigg Boss Bangla) চলতি সিজনে বিতর্ক যেন পিছুই ছাড়ছে না অভিনেত্রী নন্দিনী দত্তের। কখনও প্রেমিক রাজবীরের সঙ্গে অশান্তি, কখনও আবার সহ-প্রতিযোগীদের সঙ্গে দুর্ব্যবহার—একাধিক ঘটনায় বারবার আলোচনায় উঠে এসেছেন তিনি। তবে এবার শো থেকে কার্যত বিদায় নেওয়ার পর নিজের ভুল স্বীকার করে নিলেন নন্দিনী। কলকাতায় ফিরেই সংবাদমাধ্যমের সামনে জানালেন, ভুলের মাশুল তাঁকে দিতেই হবে।

শোয়ের শুরু থেকেই রাজবীর ও নন্দিনীর সম্পর্ক নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল ছিল। প্রেমের পাশাপাশি তাঁদের মধ্যে বারবার ঝামেলা ও মনোমালিন্যও দেখা গিয়েছে। গত সপ্তাহে দর্শকদের ভোটে দুর্গ থেকে বেরিয়ে গেলেও নন্দিনীকে রাখা হয়েছিল সিক্রেট রুমে। সেখান থেকে বুধবার ফের তাঁকে প্রতিযোগিতায় ফিরিয়ে আনা হয়। কিন্তু দ্বিতীয় সুযোগ পেয়েও নিজের জায়গা ধরে রাখতে পারলেন না অভিনেত্রী।

দুর্গে ফেরার পর থেকেই রাজবীরের সঙ্গে তাঁর বিবাদ নতুন মাত্রা নেয়। সামান্য বিষয়কে কেন্দ্র করে রাজবীরের গায়ে হাত তুলতেও দেখা যায় নন্দিনীকে। সেই ঘটনায় ক্ষুব্ধ হয়ে রাজবীর জানিয়েছিলেন, নন্দিনী সমস্ত সীমা অতিক্রম করেছেন। এমনকী তাঁর পরিবারও এই সম্পর্ক মেনে নেবে না বলে মন্তব্য করেছিলেন তিনি। যদিও পরবর্তীকালে দু’জনের মধ্যে ফের ঘনিষ্ঠতা তৈরি হয়।

20261108 153515

তবে রাজবীরের সঙ্গে এমন আচরণ এবং অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে দুর্ব্যবহারের বিষয়টি ভালোভাবে নেয়নি দর্শক মহল। শনিবার ‘দাদার দরবারে’ বিষয়টি নিয়ে সরাসরি নন্দিনীকে প্রশ্ন করেন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর আচরণে অসন্তোষ প্রকাশ করে কার্যত শো ছাড়ার নির্দেশ দেন সৌরভ। এরপরই কলকাতায় ফিরে আসেন অভিনেত্রী।

বিমানবন্দরে নন্দিনীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তাঁর মা, বাবা এবং পোষ্য। সেখানেই সংবাদমাধ্যমের সামনে নিজের ভুলের কথা স্বীকার করেন তিনি। নন্দিনীর কথায়, “আমি ভুল করেছি, আর ভুল করলে তো মাশুল দিতেই হবে।” অভিনেত্রীর উপলব্ধি, রাজবীরকে তিনি শুধুমাত্র নিজের প্রেমিক হিসেবেই দেখেছিলেন। ভুলে গিয়েছিলেন, রাজবীরও ওই অনুষ্ঠানের একজন প্রতিযোগী। তাই শোয়ের মধ্যে তাঁর সঙ্গে যা খুশি করা যায় না।

নন্দিনী আরও জানিয়েছেন, তাঁর এই আচরণ নির্মাতারাও ভালোভাবে নেননি। অন্যদিকে, সোশ্যাল মিডিয়াতেও নিজের বক্তব্য তুলে ধরেছেন অভিনেত্রী। তবে রাজবীরের প্রতি তাঁর ভালোবাসা কতটা সত্যি, নাকি পুরোটাই গেমের অংশ—এই প্রশ্নও উঠেছে।

20261108 125928
হাতে স্যালাইন, নাকে নল! দীপাবলির দিন হাসপাতালে ভর্তি রণজয়, কবে ফিরবেন বাড়ি?

এই প্রসঙ্গে নন্দিনীর উত্তর, “সেটা ভগবান বলবেন।” তাঁর কথাবার্তা ও অভিব্যক্তি দেখে অনেকেরই মনে হয়েছে, শো থেকে বেরিয়ে এলেও রাজবীরের প্রতি টান এখনও কাটেনি। এবার দেখার, দুর্গের বাইরে তাঁদের সম্পর্ক কোন দিকে এগোয়।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক