সাম্প্রতিক অভিনেত্রীদের তিনি সন্তানের চোখে দেখেন, সম্প্রতি তারই ঝলক উঠে এলো সোশ্যাল মিডিয়ায়! তিনি বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী রেখা। যদিও এখন তাকে পর্দায় দেখা যায় না, তবে বিভিন্ন সিনেমার প্রমোশন থেকে শুরু করে প্রিমিয়ার শো’তে হাজির হতে দেখা যায় তাকে।
সেরকমই তিনি উপস্থিত হয়েছিলেন জাহ্নবী কাপুরের সিনেমা ‘উলঝ’এর প্রমোশনে। সেখানে গিয়ে অভিনেত্রীকে সন্তানের মতোই স্নেহ করতে দেখা যায় তাকে। যা দেখে প্রশংসা করেছেন নেটিজেনরা। সম্প্রতি সেই ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে রেখা তার সেই চিরাচরিত সাজে উপস্থিত হয়েছেন।
পরনে গোলাপী রঙের শাড়ি, গা ভর্তি গয়না এবং খোঁপায় ফুলের মালা। তাকে দেখে বোঝার উপায় নেই বয়স তার বাড়ছে। এখনও তার সৌন্দর্য্য হার মানাতে পারে অন্যান্য অভিনেত্রীদের। অন্যদিকে জাহ্নবীকে দেখা যায় সাদা রংয়ের একটি শর্ট ড্রেস পরিহিত অবস্থায়।
এরপর জাহ্নবীকে আগলে ধরে স্নেহ করতে দেখা যায় তাকে। এখানেই শেষ নয় সিনেমার পোস্টারে জাহ্নবীর ছবিতে হাত দিয়ে চুম্বন করতেও দেখা যায় রেখাকে। এই ভিডিওটি পোস্ট করে তার ক্যাপশনে লেখা হয়েছে, ‘রেখাজি যখন মায়ের মতোন স্নেহ বর্ষণ করেন জাহ্নবীর ওপর।’
পোস্ট করতেই সেই ভিডিও তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যেখানে নানান রকম মন্তব্য করেছেন নেটিজেনরা। প্রত্যেকের মুখে একটাই কথা রেখা সব অভিনেত্রীদের সাথে এমন স্নেহসুলভ ব্যবহার করেন। আসলে তার নিজের যেহেতু কোনো সন্তান নেই তাই সকলকে তিনি নিজের সন্তানের মতোই ভালোবাসেন।
আরও পড়ুন,
*হলুদ শাড়িতে লাস্যময়ী রূপে ধরা দিলেন কৃতি স্যানন! মুগ্ধ নেটিজেনরা

Hello, I am BB. I have been working in blogging for more than four years.