২০২৫ সাল শেষের পথে। আর তার সঙ্গেই নতুন আশার বার্তা নিয়ে আসছে ২০২৬। তবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, নতুন বছরটি সকলের জন্য সমান শুভ নাও হতে পারে। গ্রহগত অবস্থানের পরিবর্তনের ফলে বিশেষ করে সিংহ ও কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জীবনে নেমে আসতে পারে বড় চ্যালেঞ্জ। রাহু, কেতু এবং শনির প্রভাব এই দুই রাশির উপর গভীরভাবে পড়বে বলে মনে করছেন জ্যোতিষীরা।
সিংহ রাশি: আর্থিক ও মানসিক চাপে বছর কাটতে পারে
২০২৬ সালে সিংহ রাশির উপর কেতু ও শনির প্রভাব স্পষ্টভাবে পড়বে। এর ফলে আর্থিক দিক থেকে নানা সমস্যার সম্মুখীন হতে পারেন এই রাশির জাতকরা। আয় কমে যাওয়ার পাশাপাশি ব্যয় অপ্রত্যাশিতভাবে বেড়ে যেতে পারে। সঞ্চয় ধরে রাখা কঠিন হয়ে উঠবে।
কাজের জায়গায় চাপ বাড়বে এবং ব্যক্তিগত জীবনের সমস্যাও মানসিক অস্থিরতা তৈরি করতে পারে। আবেগের বশে নেওয়া সিদ্ধান্ত বড় ক্ষতির কারণ হতে পারে। এই সময় নতুন বিনিয়োগ বা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া একেবারেই উচিত নয়। খারাপ সঙ্গ বা অপ্রয়োজনীয় বিতর্ক থেকেও দূরে থাকা বাঞ্ছনীয়।
কুম্ভ রাশি: সংগ্রাম, দ্বন্দ্ব ও সম্পর্কের টানাপোড়েন
কুম্ভ রাশির জাতকদের জন্য ২০২৬ সাল হতে চলেছে পরীক্ষার বছর। রাহু ও শনির সাড়ে সাতির প্রভাবে অর্থ উপার্জনে বাধা সৃষ্টি হতে পারে। হঠাৎ করে আয় বন্ধ হয়ে যাওয়া বা কাজের জায়গায় সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে।
শর্টকাট পথে অর্থ উপার্জনের চেষ্টা করলে বড় বিপদ ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মী বা ঊর্ধ্বতনদের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। মানসিক চাপ বাড়বে, যার প্রভাব পড়তে পারে ব্যক্তিগত ও দাম্পত্য জীবনেও। ছোট বিষয় থেকেও বড় ঝগড়া বাঁধতে পারে, তাই সংযম ও ধৈর্য বজায় রাখা অত্যন্ত জরুরি।
আরও পড়ুন: সূর্য–চন্দ্রের যুগলবন্দিতে খুলছে সৌভাগ্যের দুয়ার, ৩ রাশির জীবনে আসছে ‘গোল্ডেন টাইম’
আরও পড়ুন:বাস্তু মতে এই ৮ উপহার দিলে ভেঙে যেতে পারে সম্পর্ক, জেনে নিন কী দেবেন না প্রিয়জনকে
কী করবেন এই সময়ে?
বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন
রাগ ও আবেগ নিয়ন্ত্রণে রাখুন
ধৈর্য ও ইতিবাচক মানসিকতা বজায় রাখুন
অপ্রয়োজনীয় ঝামেলা ও ঝুঁকি এড়িয়ে চলুন
আরও পড়ুন:২০২৬ সালের জ্যোতিষ ভবিষ্যদ্বাণী: কোন ৪ রাশিকে চলতে হবে সবচেয়ে সাবধানে?
আরও পড়ুন:রান্নাঘরের তিন উপাদানে ভাগ্য শুদ্ধি: সহজ টোটকায় জীবনে ইতিবাচক পরিবর্তনের বিশ্বাস
২০২৬ সাল সিংহ ও কুম্ভ রাশির জন্য কঠিন হলেও সচেতনতা ও সঠিক সিদ্ধান্ত নিলে ক্ষতি অনেকটাই এড়ানো সম্ভব। সতর্ক থাকলেই সুরক্ষা।

Hello, I am BB. I have been working in blogging for more than four years.