টলি পাড়ায় এখন একটিই জল্পনা ছড়িয়ে গিয়েছে। আর তা হল যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তর বিচ্ছেদ। যদিও এই বিষয়ে মুখ খোলেননি তারকা দম্পতি। তবে রটনা এটিই যে যিশু সেনগুপ্ত বর্তমানে তার আপ্ত সহায়কের সঙ্গে সম্পর্কে রয়েছেন। এই বিষয়ে যিশু একেবারে কুলুপ আঁটলেও বিষয়টি নিয়ে পোস্ট করে মাঝে মাঝে যেনো তারই ইঙ্গিত দিচ্ছেন নীলাঞ্জনা। সম্প্রতি তার করা পোস্টে এমনই ইঙ্গিত পাওয়া গেলো।
দুই মেয়ে সারা ও জারার সঙ্গে সম্প্রতি পুরোনো একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন নীলাঞ্জনা। সেই ছবিতে লেখা রয়েছে “নিনি আর চিনি আমার চিরন্তন ভালোবাসা।” এর নীচে একজন অজ্ঞান পরিচয় লেখকের একটি বার্তা শেয়ার করেছেন তিনি। সেটি বাংলা তর্জমা করলে দাঁড়ায়, টাকা দিলেই দায়িত্ব পালন হয় না কারণ জগতে ভালোবাসার দাম সবথেকে বেশি।
তিনি পোস্ট করে লিখেছেন, “শিশু সবসময় মনে রাখবে কে ওর পাশে ছিল, শুধু টাকা খরচ করলেই তার মনে জায়গা করা যাবে না। জামাকাপড়, খেলনা শিশুদের কাছে একসময় পুরনো হয়ে যায়, কিন্তু ভালোবাসা আর একসঙ্গে কাটানো সময় কখনও পুরনো হয়।” মায়ের এই স্টোরি শেয়ার করেছেন সারা নিজের টাইমলাইনে। এরপরই সেটি সকলের নজরে আসে।
এদিকে জল্পনা ছিল যিশু তার আপ্ত সহায়কের সঙ্গে সম্পর্কে আবদ্ধ হয়েছেন। আরও শোনা গিয়েছিল, তিনি নাকি অন্তঃসত্ত্বা। তবে ফের জল্পনা এমন কিছুই হয়নি। কোনওরকম সম্পর্কে জড়াননি তিনি। ওই মহিলার প্রেমিক রয়েছে যাকে যিশু চেনেন। তবে কলকাতা এলে নিজের বাড়িতে থাকেন না যিশু, এমনটাই শোনা গিয়েছে।
তিনি তার দিদির সঙ্গে পুরোনো বাড়িতেই থাকছেন। আপাতত নিজের আগামী ছবি ‘খাদান:-এর প্রচারের জন্য ব্যত তিনি। মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করতে দেখা গিয়েছে। সেখানে সাদা কালো রঙে যিশুকে দেখা গিয়েছে ছবিটি পোস্ট করতে।

Hello, I am BB. I have been working in blogging for more than four years.