বক্স অফিসে ১০০০ কোটি টাকার ঘরে পৌঁছে গিয়েছে আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানা অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘পুষ্পা ২ – দ্য রুল’। ছবিটি মুক্তির এক সপ্তাহের মধ্যে তা ১০০০ কোটির ঘরে পৌঁছে গিয়েছে। এযাবৎকালে সবথেকে কম সময়ে ১০০০ কোটির ঘরে পৌঁছোনো কোনও ভারতীয় সিনেমা হলো এটি। তবে শুরু দক্ষিণী ছবি ‘পুষ্পা ২ – দ্য রুল’ নয়, এছাড়া আরও একাধিক ছবি যা ১০০০ কোটি টাকার ব্যবসা করেছে।
তার মধ্যে রয়েছে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত শাহরুখ খান অভিনীত ছবি ‘পাঠান’। ছবিটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। ৫১ দিনের মাথায় ছবিটি বক্স অফিসে ১০৪৬.৬০ কোটি টাকার ব্যবসা করে। ছবিটি তৈরি করতে খরচ হয়েছিল ২৫০ কোটি টাকা।
২০১৬ সালে মুক্তি পাওয়া ছবি ‘দঙ্গল’ যেটি পরিচালনা করেছেন নীতেশ তিওয়ারি। ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন আমির খান। ছবিটি মুক্তির পর বিশ্ব জুড়ে মোট ১৯৬৮ কোটি টাকার ব্যবসা করে। ছবিতে আমির খানের অভিনয় বিপুল প্রশংসা পায়।
এর পাশাপাশি ২০১৫ সালে মুক্তি পাওয়া ছবি ‘বাহুবলি’-এর প্রথম পর্বটি সকলের পছন্দের ছবি হয়ে ওঠে। এই ছবির গল্প ও অভিনয় যা মন কেড়ে নিয়েছিল দর্শকদের। এই ছবিটিও ১০০০ কোটি টাকার ব্যবসা করেছিল। এর পাশাপাশি ছবিটির দ্বিতীয় পর্ব বেশ জনপ্রিয় হয়। বিশ্ব জুড়ে ছবিটি ১৮০০ কোটি টাকার ব্যবসা করেছে।
২০২২ সালে মুক্তি পাওয়া আরেকটি দক্ষিণী চবি ‘আরআরআর’। এটিও ১০০০ কোটি টাকার ব্যবসা করেছে। এছাড়া ছবিটির একটি গান ‘নাটু নাটু’ যা অস্কার পেয়েছে। এর পাশাপাশি বিশ্ব জুড়ে ১২৫০ কোটি টাকা ছবিটি উপার্জন করেছে।
২০২২ সালে আরও একটি ছবি মুক্তি পায় যার নাম ‘কেজিএফ : চ্যাপ্টার ২’। বিশ্ব জুড়ে ছবিটি ১২০০ কোটি টাকার ব্যবসা করে। ছবিতে অভিনয় করেছেন যশের পাশাপাশি সঞ্জয় দত্ত, রবিনা টন্ডন সহ অনেকেই। এর পাশাপাশি শাহরুখ খান ২০২৩ সালে দু’টি চবি উপহার দেন যা ১০০০ কোটির ঘরে ব্যবসা করেছে। তার মধ্যে আরেকটি হলো ‘জওয়ান’। ছবিটি মুক্তি পাওয়ার ১৮ দিনের মধ্যে ১০০০ কোটি টাকার ব্যবসা করে ফেলে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.