আগামী ২৮শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে বলিউডের অন্যতম গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড শো ‘আইফা।’ যা নিয়ে উত্তেজনার শেষ নেই দর্শকদের মনে। আর এবার তাদের উত্তেজনা আরো কিছুটা বাড়িয়ে ঘোষণা করা হলো সেখানে উপস্থিত থাকবেন নোরা ফাতেহি।
সম্প্রতি আইফা’র অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিষয়টি জানানো হয়েছে। পাশাপাশি সকলকে বলা হয়েছে তাড়াতাড়ি তাদের টিকিট বুক করার জন্য। বলিউডের অন্যতম অ্যাওয়ার্ড শো’গুলির মধ্যে একটি হলো ‘আইফা’ যেটা মূলত বিদেশেই অনুষ্ঠিত হয়।
বিভিন্ন ক্যাটাগরিতে কলাকুশলীরা অ্যাওয়ার্ড পেয়ে থাকেন এই শো’তে। এছাড়া নাচ-গানের মাধ্যমে জমজমাট হয়ে ওঠে এই শো। বলিউডের বহু নামকরা তারকা, নামকরা সংগীতশিল্পী, পরিচালকেরা উপস্থিত হন এই শো’তে। চলতি বছর সেটি অনুষ্ঠিত হবে ২৮শে সেপ্টেম্বর।
পোস্টে লেখা হয়েছে, ”আমরা আমাদের উত্তেজনা আটকে রাখতে পারছি না। কারণ, নোরা ফাতেহি ২০২৪ আইফা অ্যাওয়ার্ড শো’তে উপস্থিত থাকতে চলেছেন। যেটি আগামী ২৮শে সেপ্টেম্বর এটিহ্যাড এরেনা, ইয়াশ আইল্যান্ড, আবুধাবিতে সম্পন্ন হতে চলেছে। তারকাদের সবথেকে বড়ো উৎসব খুব শীঘ্রই আসতে চলেছে। তাড়াতাড়ি টিকিট বুক করুন।”
আসলে আমরা সকলেই জানি নোরা ফাতেহি ভীষণই জনপ্রিয় দর্শকমহলে। তাই তার উপস্থিতি যে আইফা’র অনুষ্ঠানকে সমৃদ্ধ করবে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। কানাডার এই শিল্পী বর্তমানে ভারতে নিজের জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন।

Hello, I am BB. I have been working in blogging for more than four years.