পুজোর দিন কয়েক আগে পর্যন্ত তাঁদের সম্পর্ক নিয়ে তুমুল আলোচনা হয়েছে। মহাঅষ্টমীর দিন সকলকে চমকে দিলেন নুসরত জাহান এবং যশ দাশগুপ্ত। বহু দিন পর তাদেরকে একসঙ্গে দেখা গেল। নুসরত-যশের সম্পর্ক নিয়ে নানা জল্পনা সোনা গেলেও মহাঅষ্টমীতে একই ফ্রেমে ধরা দিয়ে সেই সব জল্পনায় জল ঢাললো তারকা জুটি।
সোনালি কাজের টিস্যু সিল্ক শাড়ি পরে ছিলেন নুসরত। অন্যদিকে যশের পরনে ছিল নীল রঙের কুর্তা সঙ্গে জিন্স। একসঙ্গে হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তারা। যশ-নুসরতকে একসঙ্গে দেখে বেজায় খুশি তারকাজুটির অনুরাগীরা। ভালবাসায় ভরালেন তাদের দুই প্রিয় তারকাকে। নায়িকা অনেক আগেই জানিয়েছিলেন পুজোর পরিকল্পনা।
নুসরতের মতে, তিনি আদ্যোপান্ত বদলে গিয়েছেন ছেলে হওয়ার পর। নতুন করে যেন পুজো দেখছেন তিনি। গত বছর, ঢাকের তালে নাচতে ঈশানের বেশ ভাল লেগেছিল। দুর্গাপুজোর সময় গোটা শহর সেজে ওঠে আলোয়।
আরও পড়ুন,
Mimi: ডায়েট শিঁকেয় তুলে লুচি, ডাল, রসগোল্লায় মজেছেন মিমি! দেখুন তার খাদ্যরসিকতার ভিডিও
আর সেই আলো দেখতে ভালবাসে তার একরত্তি। শহরের আলোকসজ্জা ঈশানের চোখ দিয়ে এখন নতুন করে দেখছেন নায়িকা। এই ফ্রেমে ছেলে ঈশান না থাকায় তাকে মিস্ করছিলেন অনুরাগীরা। একাংশ অনুরাগীর প্রশ্ন ছিল, ছেলে কই?
আরও পড়ুন,
সমুদ্র সৈকতের ‘বিকিনি গার্ল’ এখন অতীত, অষ্টমীর সকালে মিমির পরনে হলুদ কাঞ্জিভরম, ভাইরাল ছবি

Hello, I am BB. I have been working in blogging for more than four years.