Nusrat Jahan: সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়াচ্ছেন নুসরত, সঙ্গী এক কাপ কফি

Nusrat Jahan: শীতের সকালে কফি ঠিক যেন উষ্ণ আলিঙ্গনের মতো, এমনটাই মনে করেন অভিনেত্রী নুসরত জাহান (Nusrat)। কারণ, সম্প্রতি একগুচ্ছ ছবি পোস্ট করে তেমনটাই জানিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বেশ ভালো রকম সক্রিয় এই অভিনেত্রী। হাতে অন্য কোনো প্রজেক্ট না থাকায় বর্তমানে সোশ্যাল মিডিয়াতে একটু বেশি ব্যস্ত রয়েছেন তিনি।

​নিত্যদিন বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করতে দেখা যায় তাকে; যেমন বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন সম্প্রতি। যেখানে দেখা যাচ্ছে, শীতের সকালে আলতো রোদ্দুর গায়ে মেখে নিচ্ছেন, সাথে পান করছেন গরম কফি। সাধারণ পোশাকে দেখা গিয়েছে তাকে, সাথে রয়েছে একটি সবুজ রঙের সোয়েটার।

​আর ক্যাপশনে লিখেছেন, ‘শীতের সকালে কফি ঠিক যেন উষ্ণ আলিঙ্গনের মতো।’ যা দেখার পর তাকে ভালোবাসায় ভরিয়ে তুলেছেন সকলে। বেশিরভাগ ভক্তদের মতে, তাকে ভীষণ মিষ্টি লাগছে দেখতে। এছাড়াও অন্যান্য প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন নেটিজেনরা।

​তার সাম্প্রতিক ছবিগুলো দেখলে বোঝা যাবে, শীতকালে বিভিন্ন রকমের সোয়েটারে সেজে উঠছেন তিনি। বিশেষ করে হাতেবোনা সোয়েটারে দেখা গিয়েছে তাকে। আসলে পোশাক-আশাকের দিক দিয়ে ভীষণ শৌখিন এই অভিনেত্রী, যা বোঝা যায় তার সোশ্যাল মিডিয়ার পোস্টগুলো দেখলেই।

​মরশুম অনুযায়ী পোশাক চয়ন করেন নুসরত, যে বিষয়টি বেশ নজর কাড়ে সকলের। শীতের মরশুম উপলক্ষ্যে শীতপোশাকে নিজেকে মেলে ধরছেন সকলের সামনে। যা বেশ পছন্দ করছেন ভক্তরা। অন্যদিকে স্বামী ও সন্তানের সাথে ভরপুর সময় উপভোগ করছেন।

#Nusrat #Winter

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক