Nusrat: পরিবার ও পোষ্যদের সাথে ক্রিসমাসের আনন্দে মেতে উঠলেন অভিনেত্রী নুসরত জাহান (Nusrat)। সম্প্রতি সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভাগ করে নিয়েছেন তিনি। ক্রিসমাস উপলক্ষ্যে টলিউডের অন্যান্য তারকাদের মতো এই অভিনেত্রীও উৎসবে শামিল হয়েছিলেন।
এদিন তাকে রাতের পোশাকে উৎসব উদযাপন করতে দেখা গিয়েছে, যার অর্থ হলো রাত বারোটা থেকেই ক্রিসমাস পালন শুরু করে দিয়েছিলেন তারা। ছবিগুলোতে দেখা যাচ্ছে, তার পেছনে রয়েছে সুন্দর করে সাজানো ক্রিসমাস ট্রি, যা বিভিন্ন উপহারে ভর্তি।
কখনো তিনি ট্রির সামনে বসে পোজ দিয়েছেন, আবার কখনো ছেলে ঈশানকে কোলে নিয়ে হাসিমুখে তাকিয়ে আছেন ক্যামেরার দিকে। একইসাথে সেখানে তার পোষ্যকেও দেখা গিয়েছে। যদিও স্বামী যশ দাশগুপ্তকে ছবিতে দেখা যায়নি, যার অর্থ সম্ভবত তিনিই এই ছবিগুলো তুলে দিয়েছেন।
আরও পড়ুন:Subhasree: সিনেমার প্রচারের মাঝেই বড়দিনের আনন্দে মাতলেন শুভশ্রী, সপরিবারে উদযাপনের ছবি ভাইরাল
ছবিগুলো পোস্ট করে অনুরাগী ও শুভানুধ্যায়ীদের ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়েছেন নুসরত। ইতিমধ্যে ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। প্রত্যেকে তাকেও এই বিশেষ দিনের শুভেচ্ছা জানিয়েছেন এবং ঈশানকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। আসলে শুরুর দিকে যতই সমালোচনা থাকুক না কেন, তাদের জীবন এখন আনন্দে পরিপূর্ণ।
এর নেপথ্যে রয়েছে ছেলে ঈশান। যশ ও নুসরতের জীবনে ঈশান আসার পর থেকে আনন্দ দ্বিগুণ বেড়ে গিয়েছে। বর্তমানে কাজের পাশাপাশি বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যায় তাদের। পাহাড় থেকে সমুদ্র নানান জায়গায় সময় কাটাতে চলে যান এই জুটি। সেসব ছবিও তারা নিয়মিত ভাগ করে নেন সোশ্যাল মিডিয়ায়।
#Nusrat #Christmas #Yishaan