Subhasree: সিনেমার প্রচারের ব্যস্ততার মাঝেই বড়দিনের আনন্দে মেতে উঠলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhasree) ও তার পরিবার। প্রচুর খাওয়া-দাওয়া, উপহার আর সাজগোজ মিলিয়ে জমজমাট হয়ে উঠেছিল এই বিশেষ দিনটি। সেই উৎসবের একাধিক ঝলক তিনি ভাগ করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।
অনেকেই জানেন, বেশ কিছুদিন ধরেই জোরকদমে চলছে তার আসন্ন সিনেমা ‘লহ গৌরাঙ্গের নাম রে’-র প্রচার। বড়দিন অর্থাৎ ২৫শে ডিসেম্বর মুক্তি পেয়েছে এই সিনেমা। তবে ব্যস্ততা থেকে কিছুটা বিরতি পেতেই উৎসবে মেতে ওঠেন অভিনেত্রী; এদিন সপরিবারে বাড়িতেই আনন্দ করেছেন তিনি।
ছবিতে দেখা যাচ্ছে, প্রত্যেকেই লাল রঙের পোশাকে সেজেছেন, সাথে মাথায় ক্রিসমাস স্পেশাল ব্যান্ড। কখনও পরিবারের সাথে হাসিমুখে পোজ দিয়েছেন অভিনেত্রী, আবার কখনও ধরা দিয়েছেন রাজের বাহুডোরে। শুধু তাই নয়, শাশুড়ি মাকে জড়িয়ে ধরেও ছবি তুলতে দেখা গিয়েছে তাকে।
অন্যান্য ছবিগুলোতে দেখা যাচ্ছে বাড়ির বাকি সদস্যদের এবং টেবিলের ওপর সাজানো রয়েছে থরে থরে খাবার। এই ছবিগুলি পোস্ট হতেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। প্রত্যেকে বড়দিনের শুভেচ্ছার পাশাপাশি তার নতুন সিনেমার জন্য শুভকামনা জানাতেও ভোলেননি।
অন্যদিকে, মুক্তির পর থেকেই সিনেমাটি দর্শকমহলে তুমুল প্রশংসা পাচ্ছে। প্রত্যেকেই অভিনেত্রীর দুর্দান্ত অভিনয়ের প্রশংসা করেছেন। সময়ের সাথে সাথে তার অভিনয় দক্ষতা আরও পরিপক্ক হয়ে ওঠায় তিনি ‘লেডি সুপারস্টার’ তকমাও পেয়েছেন। বর্তমানে তার হাতে রয়েছে একাধিক কাজ; এরপর তাকে দেখা যাবে ‘ওয়েটিং রুম’ সিনেমায়।
#Subhasree #Raj #LawhoGourangerNaamRe #Christmas

Sudeshna has been writing entertainment reports since 2021.