‘বিগ বস’ শেষ হলেই কি বিয়ের পিঁড়িতে রাজবীর-নন্দিনী? জল্পনায় এবার মুখ খুললেন নন্দিনী

রিয়্যালিটি শো ‘বিগ বস বাংলা’র ঘর থেকে শুরু হয়েছিল তাঁদের ঘনিষ্ঠতার গল্প। প্রেম, অভিমান থেকে শুরু করে নানা বিতর্ক— সব মিলিয়ে শোয়ের অন্যতম চর্চিত জুটি হয়ে উঠেছিলেন নন্দিনী দত্ত ও রাজবীর। এবার তাঁদের সম্পর্ক নিয়েই নতুন জল্পনা। শোনা যাচ্ছে, ‘বিগ বস বাংলা’ শেষ হলেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে পারেন রাজবীর ও নন্দিনী! যদিও এই গুঞ্জন নিয়ে এবার মুখ খুলেছেন নন্দিনী নিজেই।

‘বিগ বস বাংলা’র ঘরে থাকাকালীন রাজবীর ও নন্দিনীর সম্পর্ক বারবার উঠে এসেছে আলোচনায়। তাঁদের ঘনিষ্ঠতা যেমন দর্শকদের নজর কেড়েছিল, তেমনই রাজবীরকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে বিতর্কেও জড়িয়েছিলেন নন্দিনী। তবে সমস্ত বিতর্কের মাঝেও তাঁদের সম্পর্কের সমীকরণ নিয়ে কৌতূহল ছিল দর্শকদের। এমনকী, ঘরের মধ্যে নন্দিনীকে মজা করে ‘বউ বউ’ বলেও ডাকতে শোনা গিয়েছিল রাজবীরকে।

কিন্তু মাঝপথেই আচমকা শো থেকে বিদায় নিতে হয় নন্দিনীকে। কোনও নমিনেশন ছাড়াই তাঁর এই প্রস্থান কার্যত অবাক করেছিল দর্শকদের। নন্দিনীর চলে যাওয়ার পর রাজবীরও আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। অন্যদিকে, বিগ বসের ঘরের বাইরে এসে রাজবীরকে ভীষণভাবে মিস করছেন বলে জানিয়েছেন নন্দিনী। আর তারপর থেকেই তাঁদের বিয়ে নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা।

সম্প্রতি টেলি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজবীরের ‘বউ’ সম্বোধন এবং তাঁদের বিয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হয় নন্দিনীকে। উত্তরে অভিনেত্রী স্পষ্ট জানান, রাজবীর ওই কথাগুলি নিছক মজা করেই বলেছিল। তাঁর কথায়, “ওসব একেবারেই ইয়ার্কি মেরে বলেছে। কথায় কথায় সবাই যেমন বলে, ওভাবেই বলেছে। ও আগে বিগ বস থেকে ফিরে আসুক। এখনই এসব নিয়ে বেশি কিছু বলতে চাইছি না। আসলে এই বিষয়গুলো তো খুবই সিরিয়াস ব্যাপার।”

অন্যদিকে, তাঁদের সম্পর্ক সত্যিই ভালোবাসার, নাকি শুধুমাত্র রিয়্যালিটি শোয়ের জনপ্রিয়তা পাওয়ার কৌশল, তা নিয়েও সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন উঠেছে। এই প্রসঙ্গে কিছুটা ক্ষোভ প্রকাশ করেন নন্দিনী। তিনি জানান, তাঁদের সম্পর্ককে বারবার বিচার করা হচ্ছে। অনেকেই প্রশ্ন তুলছেন, ক্যামেরার সামনে দর্শকদের মনোরঞ্জনের জন্যই কি তাঁদের এই ঘনিষ্ঠতা?

নন্দিনীর কথায়, রাজবীর ফিরে না আসা পর্যন্ত এই সম্পর্ক নিয়ে আর কোনও মন্তব্য করতে চান না তিনি। এমনকী, তাঁদের বিয়ে হবে কি না, সেই প্রশ্নের উত্তরও রাজবীরের কাছ থেকেই পাওয়া যাবে বলে জানিয়েছেন নন্দিনী।

ধর্মের নামে নারীর শরীর পাহারা বন্ধ হোক! করিনার সমর্থনে বিস্ফোরক তসলিমা
ধর্মের নামে নারীর শরীর পাহারা বন্ধ হোক! করিনার সমর্থনে বিস্ফোরক তসলিমা

সব মিলিয়ে, রাজবীর ও নন্দিনীর সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে দর্শকদের কৌতূহল ক্রমশ বাড়ছে। বিগ বসের ঘরের বাইরেও তাঁদের সম্পর্ক একই রকম থাকে কি না, আর সত্যিই কি শেষ পর্যন্ত বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা, এখন সেটাই দেখার অপেক্ষা।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক