Nusrat: অভিনেত্রী নুসরতের (Nusrat) বাড়ির ফ্রিজে কী কী থাকে সেই বিষয়ে জানালেন তিনি। সম্প্রতি উঠে এসেছে সেই ভিডিও। অনেকেই জানেন মুক্তি পেয়েছে আবীর চ্যাটার্জীর নতুন সিনেমা ‘ডিপ ফ্রিজ’। ইতিমধ্যে সেটি জাতীয় পুরস্কার লাভ করেছে। সেই কারণে এই সিনেমা নিয়ে উচ্ছ্বাস দর্শকদের মনে।
এই সিনেমা সংক্রান্ত নানান ভিডিও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। সেরকমই একটি ভিডিওতে নুসরতকে জিজ্ঞেস করা হয় তার ফ্রিজ খুললে কী কী পাওয়া যাবে? অভিনেত্রী বলেন, ‘আমার ফ্রিজ খুললেই চকোলেট প্রোটিন বার ইত্যাদি পাওয়া যাবে। এছাড়াও আইসক্রিম তো অবশ্যই পাওয়া যাবে।’
একইসাথে তিনি আরো বলেন, ‘যেহেতু আমাদের বাড়িতে অনেক সদস্য রয়েছে তাই তাদের প্রত্যেকেরই কিছু না কিছু খাবার থাকে। এছাড়াও আমি বিভিন্ন মরশুমের খাবার-দাবার রাখতে পছন্দ করি। যেমন শীতকাল হলে নলেন গুড়ের সন্দেশ ইত্যাদি।’
এরপর তাকে জিজ্ঞেস করা হয় তিনি মাঝরাতে উঠে কী খেতে পছন্দ করেন? তখন তিনি কোনোরকম রাখঢাক ছাড়াই বলেন, মিষ্টি খেতে পছন্দ করেন। একইসাথে ‘ডিপ ফ্রিজ’এর গোটা টিমকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘এই সিনেমায় আমার বান্ধবী আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ তনুশ্রী রয়েছে। সকলকে অনেক অনেক শুভেচ্ছা।’
শুধু তাই নয় তিনি এই সিনেমার জাতীয় পুরস্কার লাভের কথাটিও তুলে ধরেন। তিনি বলেন সিনেমাটি যেহেতু জাতীয় পুরস্কার লাভ করেছে মুক্তির পর দর্শকেরাও সেটি ভীষণই পছন্দ করবেন। অন্যদিকে একটি অনুষ্ঠানে পারফরম্যান্সের জন্য গিয়েছিলেন তিনি, সেখানেই তাকে এসব প্রশ্ন করা হয়।
#Nusrat #Deepfridge

Hello, I am SB. I have been working in blogging for more than five years.